Wednesday, April 15, 2026

ভারতের “কোভিড শেষ” ঘোষণা চরম ভুল, মন্তব্য বিশ্বখ্যাত ভাইরোলজিস্ট ফাউচির

Date:

Share post:

ভারতে বাড়তে থাকা করোনা পরিস্থিতি নিয়ে এবার সরাসরি কেন্দ্রীয় সরকারকে তুলোধোনা করল আমেরিকার মুখ্য স্বাস্থ্য পরামর্শদাতা তথা বিশ্ব বিখ্যাত ভাইরোলজিস্ট(virologist) অ্যান্থনি ফাউচি(Anthony fauci)। স্পষ্ট ভাবে তিনি জানিয়ে দিলেন, ‘ভারতের করোনা পরিস্থিতি এতটা গুরুতর কারণ ভারত(India) একটি ভুল ধারণা তৈরি করে নিয়েছিল ‘করোনা শেষ’ হয়ে গিয়েছে। এবং সময়ের অনেক আগেই সমস্ত কড়াকড়ি ভেঙে ফেলে সবকিছু স্বাভাবিক করে দেওয়া হয়।’

সম্প্রতি মার্কিন সিনেটে দাঁড়িয়ে আমেরিকাকে(America) ভারতের দুর্দশা থেকে শিক্ষা নেওয়ার বার্তা দেন ফাউচি। পাশাপাশি ভারতের গা ছাড়া মনোভাবের তীব্র বিরোধিতা করে ভারত সরকারকে তুলোধোনা করেন তিনি। বলেন, ‘ভারতের পরিস্থিতি এতোখানি খারাপ হয়েছে তার কারণ একেবারে শুরুতে করোনার ঢেউ আছড়ে পড়েছিল ভারতে। এবং সেই সময়ই ভারত একটি ভুল ধারণা তৈরি করে করোনার শেষ হয়ে গিয়েছে। এরপর সময়ের আগেই সমস্ত কড়াকড়িতে ঢিলেমি দিয়ে দেওয়া হয় সরকারের তরফে। দাবি করা হয় করোনা চলে গিয়েছে। এরপর যখন করোনার দ্বিতীয় ঢেউ এসে আছড়ে পড়ে তখন ভারতের পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে।’

আরও পড়ুন:অসমে এই প্রথম মহিলা অর্থমন্ত্রী, দায়িত্ব পেলেন অজন্তা নিয়োগ

প্রসঙ্গত, আমেরিকার ন্যাশনাল এলার্জি এবং ইনফেকশন ডিজিজের নির্দেশক। পাশাপাশি তিনি সেন্টার অফ ডিজিজ কন্ট্রোল (সিডিসি)-এর প্রধান ছিলেন। এদিন সেনেটে উপস্থিত হয়ে তিনি বলেন, ‘ভারতের এই মহামারী দেখে আমেরিকার শিক্ষা নেওয়া উচিত। আমাদের এখানে (আমেরিকায়) একটি মজবুত স্বাস্থ্যপরিসেবা অবিলম্বে প্রস্তুত করা দরকার। এখান থেকে গুরুত্বপূর্ণ সময়ে পরিষেবা পাবে গোটা দেশের মানুষ।’ তিনি আরো বলেন, ‘কখনই এমন গুরুতর একটি পরিস্থিতিকে এতটা হালকাভাবে নেওয়া উচিত নয়।’
Advt

Related articles

নিজের লেখা গান পোস্ট করে নববর্ষের শুভেচ্ছা মমতার

১৪৩২-কে বিদায় জানিয়ে এল নতুন বছর ১৪৩৩। নববর্ষ (Bengali new year day)উপলক্ষ্যে নিজের লেখা ও সুর করা গানে...

গণতান্ত্রিক উপায়ে অত্যাচারের বদলা নেবে বাংলা, নববর্ষে সম্প্রীতির বার্তা দিয়ে কেন্দ্রকে নিশানা মমতার 

পায়ে পায়ে ১৪৩৩! নববর্ষের সকালে ভিডিয়োবার্তায় শুভেচ্ছাবার্তার পাশাপাশি কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে মুখ খুললেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।...

নববর্ষে ভোট প্রচারে উত্তরে মমতা, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কর্মসূচি অভিষেকের

বাংলার নববর্ষের প্রথম দিনে নির্বাচনী প্রচারে উত্তরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। চৈত্র সংক্রান্তিতে রাজ্যবাসীর মঙ্গল কামনায় কালীঘাট...

স্বাগত ১৪৩৩: কালীঘাট থেকে দক্ষিণেশ্বর, বাংলা নববর্ষের সকালে পুজো দেওয়ার লম্বা লাইন

১৪৩২-কে বিদায় জানিয়ে ১৪৩৩ পথ চলা শুরু করল। নতুন বাংলা বছরের সকাল থেকে লক্ষ্মী- গণেশ নিয়ে হালখাতা পুজো...