Wednesday, March 4, 2026

সিপিএম নেতা শতরূপ ঘোষের মাতৃ বিয়োগ

Date:

Share post:

সিপিএমের (CPIM) তরুণ প্রজন্মের নেতা শতরূপ ঘোষের (Shararik Ghosh) মাতৃ বিয়োগ (Mother Death)। আজ, বৃহস্পতিবার সকাল ৬.১০মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শতরূপের মা। করোনা (Corona) আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তাঁর। রাজ্যে বিধানসভা ভোটপর্ব মিটতেই কোভিড থাবা বসায় কসবার সংযুক্তা মোর্চা মনোনীত সিপিএম প্রার্থী শতরূপ ঘোষের শরীরে। এতটাই অসুস্থ হয়ে পড়েন যে গণনা পর্বেই হাজির থাকতে পারেননি। হাসপাতালে ভর্তি হতে হয়। এদিকে শতরূপ সুস্থ হয়ে বাড়ি ফেরার আগেই তাঁর বাবা ও মা কোভিড আক্রান্ত হন। বাবা-মাও শতরূপের মতো কোভিডে আক্রান্ত হয়ে হাসপাতালে ছিলেন। সম্প্রতি বাবা সুস্থ হয়ে বাড়ি ফিরলেও শতরূপের মায়ের শারীরিক অবস্থা ক্রমশ সঙ্কটজনক হতে থাকে। হাসপাতালের ICU-তে স্থানান্তর করতে হয় তাঁকে। কিন্তু শেষরক্ষা হলো না। মারণ ভাইরাসের বলি হলেন শতরূপের মা। হাসপাতালেই মারা গেলেন তিনি।

spot_img

Related articles

আইপিএলের আগে ফের বিতর্ক, আইন ভেঙে জরিমানা ধোনির

আইপিএলের আগে বিতর্ক যেন পিছু ছাড়ছে না মহেন্দ্র সিং ধোনিকে (MS Dhoni)। কয়েকদিন  আগে ঝাড়খণ্ড সরকারের পক্ষ থেকে...

হোলির দিনে বড় চমক গোয়েঙ্কার, বিনামূল্যেই ম্যাচ দেখতে পারবেন মোহনবাগান সমর্থকরা

হোলির দিনেই মোহনবাগান(Mohun bagan) সমর্থকদের জন্য বিরাট সুখবর। ওডিশা ম্যাচে বিশেষ উপহার দিলেন মোহনবাগান সুপার জায়ান্ট কর্ণধার সঞ্জীব...

নাম নেই চূড়ান্ত ভোটার তালিকায়, মগরাহাটে আতঙ্কে আত্মহত্যা!

বাংলায় চূড়ান্ত ভোটার তালিকা ( West Bengal Final Voter list) প্রকাশ পেয়েছে ২৮ ফেব্রুয়ারি শনিবার। বাদ পড়েছে ৬৩...

দালাল স্ট্রিটে বড় ধাক্কা, বুধের সকাল থেকে শেয়ার বাজারে ধস 

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাবে সরাসরি ক্ষতিগ্রস্ত শেয়ার বাজার (Sensex Crashed)। বুধবার সকালে প্রায় দেড় হাজার পয়েন্ট পড়ল সেনসেক্স।বেলা...