Thursday, May 14, 2026

অক্সিজেনের সমস্যা সমাধানে ৫ সদস্যের কমিটি গঠন স্বাস্থ্য দফতরের

Date:

Share post:

করোনার (Corona) দ্বিতীয় ঢেউ (Second Wave) আছড়ে পড়েছে গোটা দেশজুড়ে। ব্যতিক্রম নয় আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। মারণ ভাইরাস ক্রমশ ভয়ঙ্কর রূপ ধারণ করছে। হু হু করে বাড়ছে সংক্রমণ। শুরু হয়েছে মৃত্যু মিছিল। তারই মধ্যে অক্সিজেনের (Oxygen) জন্য হাহাকার! আবার কোথাও অক্সিজেন থাকলেও শুরু হয়েছে কালোবাজারি। পর্যাপ্ত অক্সিজেনের যোগান ও কালোবাজারি রুখতে এবার নড়েচড়ে বসলো রাজ্যের স্বাস্থ্য দফতর (West Bengal Health Department)।

অক্সিজেনের সঠিক ব্যবহার হচ্ছে কিনা, প্রয়োজন মতো অক্সিজেনের যোগান হাসপাতালগুলি পাচ্ছে কিনা, ঘাটতি পূরণে কোথায় সমস্যা, এই সবকিছু খতিয়ে দেখা শুরু করেছে স্বাস্থ্যভবন(Swasthya Bhavan)।

জানা গিয়েছে মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে ইতিমধ্যেই স্বাস্থ্যভবনের তরফে ৫ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়েছে। তারা অক্সিজেন সংক্রান্ত সমস্যা খতিয়ে দেখছেন। অক্সিজেনের সরঞ্জামের যথাযথ ব্যবহার ঠিক মতো হচ্ছে কিনা, অক্সিজেনে ঠিক মতো পৌঁছচ্ছে কিনা, কত দামে বিক্রি হচ্ছে, প্রয়োজনের তুলোনায় বেশি ব্যবহার হচ্ছে কিনা, সবকিছুতে নজর রাখছেন তাঁরা।

Advt

Related articles

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...