Thursday, May 14, 2026

১ অগাস্টের মধ্যে ভারতে ১০ লক্ষ মৃত্যু করোনায়? WHO-র সতর্কবার্তা

Date:

Share post:

ভয়ঙ্কর সতর্কবার্তা। অতি সংক্রামক ভারতীয় স্ট্রেনের প্রভাবে করোনার দ্বিতীয় ঢেউয়ের মৃত্যুমিছিল কোথায় থামবে কেউ জানে না। এর মধ্যেই আগাম পূর্বাভাস দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মুখ্য বিজ্ঞানী (chief scientist) সৌম্যা স্বামীনাথন। বিদেশি গবেষণার সূত্র উল্লেখ করে তিনি জানালেন, আগামী ১ অগাস্টের মধ্যে ভারতে কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যুসংখ্যা (death toll in india) ১০ লক্ষ ছাড়িয়ে যেতে পারে। প্রসঙ্গত, বিশ্ববিখ্যাত মার্কিন ভাইরোলজিস্ট অ্যান্তনি ফাউচিও কিছুদিন আগে একই ধরনের আশঙ্কা প্রকাশ করে ভারতে টিকাকরণে গতি আনার কথা বলেছিলেন।

হু-র মুখ্য বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন বলেন, নিজেদের ভুলেই আমরা এই পরিস্থিতিকে প্রায় অনিবার্য করে তুলেছি। অতিমারির এক কঠিন পর্যায়ে রয়েছে ভারত। যে মুহূর্তে আমরা সতর্কতা ও স্বাস্থ্যবিধি নিয়ে শিথিলতা দেখিয়েছি সেই সময়েই করোনাভাইরাসের আরও শক্তিশালী ও অতি সংক্রামক প্রজাতির উদ্ভব হয়েছে। সৌম্যার কথায়, বিভিন্ন মডেল থেকে উঠে আসছে যে আগামীদিনে আরও বহু মৃত্যু দেখতে হবে আমাদের। একদিকে করোনার বিপজ্জনক স্ট্রেনের দাপট, আর অন্যদিকে মানুষের অসচেতনতা ও টিকাকরণে ধীর গতি; সব মিলিয়েই পরিস্থিতি সংকটজনক হতে বাধ্য। প্রসঙ্গত, ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর হেলথমেট্রিক্স অ্যান্ড ইভ্যালুয়েশনের পূর্বাভাস: পয়লা অগাস্টের মধ্যে করোনায় ১০ লক্ষ মানুষের মৃত্যু প্রত্যক্ষ করতে পারে ভারত।

Advt

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...