Sunday, May 17, 2026

স্থিতিশীল কবি জয় গোস্বামী, কমেছে জ্বর

Date:

Share post:

অনেকটাই ভালো আছেন কবি জয় গোস্বামী৷ সোমবার হাসপাতালসূত্রে খবর, তাঁর জ্বর কমেছে৷ কথাবার্তাও স্বাভাবিকভাবেই বলছেন৷ ওদিকে জ্বরের কারনে জয় গোস্বামী’র স্ত্রী কাবেরী গোস্বামীকেও রবিবার রাতে আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তাঁর করোনা পরীক্ষার প্রথম রিপোর্ট নেগেটিভ আসার পর সোমবার ফের RTPCR পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছে৷  রবিবার প্রবল জ্বরের কারনে কবিকে আইডি হাসপাতালে ভর্তি করা হয়৷ পরিবারের তরফে জানানো হয়েছে, তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে৷ তবে ইতিমধ্যেই ভ্যাকসিনের দু’টি ডোজই তিনি পেয়েছেন৷  জয় গোস্বামী দীর্ঘদিন ধরেই নানাধরনের শারীরিক অসুস্থতায় ভুগছেন৷ হঠাৎই প্রবল জ্বরে আক্রান্ত হতেই তাঁর শারীরিক অবস্থা বিবেচনা করে রবিবার রাতেই তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়। চিকিৎসকরা তাঁর স্বাস্থ্যের দিকে সতর্ক ভাবেই নজর রাখছেন৷

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...