Monday, June 22, 2026

ফের ভাড়া বাড়ানোর দাবি বাস ও মিনিবাস মালিক সংগঠনের

Date:

Share post:

লকডাউনে ক্ষতিপূরণের পাশাপাশি ফের ভাড়া বাড়ানোর দাবি তুলল পশ্চিমবঙ্গ বাস ও মিনিবাস মালিক সংগঠন। সঙ্গে এক বছরের জন্য রোড ট্যাক্স, পারমিট ফি মুকুব করার দাবিও তুলল তারা।

এর আগেও পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধিতে বাসভাড়া বাড়ানোর দাবি তুলেছিল তারা। পরে অবশ্য রাজ্যের কাছে একটি চিঠি পাঠিয়ে তারা একটি প্রস্তাব দেয়, যেখানে বলা হয়েছিল পেট্রোপণ্য যাতে জিএসপির আওতায় আনা হয় তার জন্য কেন্দ্রকে চাপ দিতে হবে। সে ক্ষেত্রে বাস ভাড়া না বাড়ালেও হবে। তারপর ফের কার্যত লকডাউনের প্রথম দিনেই এ নিয়ে বৈঠকে বসে রাজ্য বাস ও মিনিবাস মালিকরা। সংগঠনের সম্পাদক প্রদীপ নারায়ণ বসু জানিয়েছেন, আগামী দিনে কেন্দ্র ও রাজ্যের কাছে বেশ কয়েক দফা দাবি নিয়ে সরব হবেন তারা। কেন্দ্রের কাছে চার ও রাজ্যের কাছে দুই দফা দাবি নিয়ে সিদ্ধান্তে পৌঁছয় বাস মালিক সংগঠনটি।
রাজ্যের কাছে তাদের দাবি, ৩১ শে ডিসেম্বর, ২০২২ পর্যন্ত রোড ট্যাক্স ও পারমিট ফি মুকুব করতে হবে। পাশাপাশি ভাড়া বাড়ানোর দাবি তুলবে তারা।
বাসের ক্ষেত্রে প্রথম চার কিলোমিটারে ১০ টাকা এবং তারপর প্রতি ৪ কিলোমিটারে ৫ টাকা করে বাড়ানোর দাবি তুলবে বাস মালিকরা। মিনিবাসের ক্ষেত্রে প্রতি তিন কিলোমিটারের ওই ভাড়া বাড়ানোর দাবি তুলবে। কিন্তু রাজ্য যদি ভাড়া না বাড়ায় সে ক্ষেত্রে সরকারি ডিপো থেকে বিনামূল্যে ডিজেল দিতে হবে বলেও শর্ত রাখা হয়েছে ।

Advt

Related articles

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট! খোঁচা দিয়ে সহযোগিতা-বিরোধিতার বার্তা কুণালদের

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রাপ্য টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার দেয়নি। সোমবার, রাজ্য বাজেট (WB Budget...

কলেজ ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা! গ্রেফতার বিজেপি নেতার ভাইপো

বিজেপি শাসিত রাজ্যে নারী নিরাপত্তা যে একেবারে ধুলোয় মিশে গিয়েছে সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই। কলেজের এক ছাত্রীকে...

আলিমুদ্দিনের পর শমীকের বাড়িতেও ‘পদ্মশ্রী’ অভিনেতা, ছবি পোস্ট প্রসেনজিতের

বামনেতা বিমান বসুর পর এবার বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya) সঙ্গে দেখা গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit...

সবচেয়ে বড় জ্বালানি গ্যাসের প্লান্টে বিস্ফোরণ! কাতারে নিখোঁজ ১৮, আহত ৫৪

কাতারের সবচেয়ে বড় জ্বালানি গ্যাসের প্লান্টে (Qatar LNG Plant) বিস্ফোরণ! এই ঘটনায় ১৮ জন নিখোঁজ ও ৫৪ জন...