Saturday, April 18, 2026

পোস্টার কাণ্ডে গ্রেফতারি নিয়ে এবার সুপ্রিম কোর্টে পাল্টা মামলা দায়ের হল

Date:

Share post:

পোস্টার কাণ্ডে ( postering against Narendra Modi) গ্রেফতারি (arrest) নিয়ে এবার সুপ্রিম কোর্টে পাল্টা মামলা দায়ের হল। সম্প্রতি রাজধানী নয়াদিল্লির ( New Delhi) বিভিন্ন এলাকা জুড়ে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পোস্টার পড়েছিল। সেখানে লেখা হয়েছিল ‘প্রধানমন্ত্রী আমাদের ছেলেমেয়েদের ভ্যাকসিন কেন বিদেশে পাঠালেন?’ আর তারপরই দিল্লি থেকে প্রায় ২৪ জন গ্রেফতার হয়েছেন। এ ছাড়াও আরো বহুজনের নামে এফআইআর দায়ের হয়েছে। এ বার সেই এফআইআরগুলি বাতিলের দাবিতে পাল্টা আবেদন জমা পড়ল সুপ্রিম কোর্টে (Supreme Court)। প্রদীপ কুমার নামে জনৈক ব্যক্তি সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করে আবেদন জানিয়েছেন, মানুষের বাক স্বাধীনতা আটকানো যাবে না। তাই সবকটি এফআইআর বাতিল করতে হবে।

করোনা নিয়ন্ত্রণে মোদি সরকার (Narendra Modi government)ব্যর্থ। সেই সঙ্গে করোনা আক্রান্তদের উপযুক্ত চিকিৎসা পরিষেবা দিতেও ব্যর্থ কেন্দ্র সরকার। দেশজুড়ে ভ্যাকসিন সঙ্কট, ওষুধ সংকট , অক্সিজেন সংকট। সব মিলিয়ে করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় দেশের স্বাস্থ্যব্যবস্থা বেসামাল।এই পরিস্থিতিতে বিরোধীরাও বারবার কেন্দ্রের সমালোচনায় সরব হচ্ছে। ভ্যাকসিন অনুমোদিত হওয়ার পর বিদেশে রফতানি করা নিয়েও প্রধানমন্ত্রীকে নিশানা করেছে বিরোধীরা। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীকে নিশানা করে পোস্টার লাগানো হয়েছে রাজধানীর নানা জায়গায়। কংগ্রেস নেতা রাহুল গান্ধী(Congress leader Rahul Gandhi) নিজেই টুইট করে মোদি সরকারের এই পদক্ষেপের প্রবল সমালোচনা করেছেন। একটি ছবি পোস্ট করে লিখেছেন, “আমাকেও গ্রেফতার করুন। গ্রেফতারিকে কটাক্ষ করে কংগ্রেস নেতা পি চিদম্বরম(p Chidambaram) লিখেছেন, “উদযাপন করুন, এটাই বাকস্বাধীনতা। শুধু প্রধানমন্ত্রীকে প্রশ্ন করলেই বাদ পড়তে হবে। তাই দিল্লি পুলিশ ২৪ জনকে গ্রেফতার করেছে।” কংগ্রেস মুখপাত্র অভিষেক সিঙ্ঘভি লিখেছেন, “আমি আঘাতপ্রাপ্ত, পোস্টার দেওয়ার জন্য অটো ড্রাইভার, প্রিন্টার, দিনমজুরকে গ্রেফতার করতে হচ্ছে। ‘

Related articles

মহিলা সংরক্ষণ নয়, I.N.D.I.A. একযোগে সংবিধান সংশোধনী বিল আটকছে: স্পষ্ট জানালেন অভিষেক

I.N.D.I.A. একজোট হয়ে বিরোধিতা করায় মহিলা সংশোধনী সংরক্ষণ বিল পাশ করতে পারেনি মোদি সরকার। বিজেপি চাইলেও সংবিধান আমরা...

মোদির পতন শুরু হয়ে গিয়েছে: ডিলিমিটেশন বিলের পরাজয়ে বাংলা থেকে দিল্লি দখলের বার্তা মমতার

কেন্দ্রের ক্ষমতা ধরে রাখতে দেশের রাজ্যগুলি থেকে নিজেদের সুবিধামতো ডিলিমিটেশনের মধ্যে দিয়ে লোকসভার আসন বাড়ানোর বিজেপির চক্রান্ত পরাস্ত...

ভোটের বাংলায় চড়বে পারদ বাড়বে গরম, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায় 

শনিবারের সকাল থেকে অস্বস্তিকর গরম(Hot & Humid condition) দক্ষিণবঙ্গের জেলায় জেলায়।আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) থেকে জারি...

IPL: টানা হারের জের, নাইটদের নতুন কোচের নাম প্রকাশ্যে!

টানা ছয় ম্যাচে জয়হীন কেকেআর(KKR)। কোচ অভিষেক নায়ারের(Abhisek nayar) রণনীতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এরই মধ্যে নাইটদের...