Saturday, March 14, 2026

করোনামুক্ত সন্ধ্যা, আজ-কালের মধ্যেই ফিরতে পারেন বাড়ি

Date:

Share post:

করোনামুক্ত সন্ধ্যা রায়। বার্ধক্যজনিত সমস্যা ছাড়া করোনা সংক্রান্ত কোনও সমস্যা আপাতত নেই তাঁর। চিকিৎসকেরা জানিয়েছেন, সংক্রমণ থেকে কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও নেই শরীরে। স্বাভাবিক তাপমাত্রাতেও প্রবীণ অভিনেত্রীর অক্সিজেনের মাত্রা ৯৯। সব ঠিক থাকলে আজ বা বুধবার তিনি বাড়ি ফিরতে পারেন। প্রবীণ অভিনেত্রীর সুস্থতার খবর পেয়ে স্বভাবতই খুশি অনুগামীরা।
চলতি মাসের শুরুর দিকে জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন সন্ধ্যা রায়। করোনার উপসর্গ থাকায় হাসপাতালেই আইসোলেশনে রাখা হয়েছিল তাঁকে। করোনা রিপোর্ট পজিটিভ আসার পর থেকেই চলছিল চিকিৎসা। কিন্তু হঠাৎ অসুস্থতা বাড়তেই তাঁকে অন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রের খবর, কোভিড নিউমোনিয়ায় ভুগছিলেন তিনি।তবে আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল হওয়ায় তাঁকে বাড়ি পাঠানোর কথা ভাবছেন চিকিৎসকরা।

Advt

spot_img

Related articles

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...