Saturday, March 14, 2026

নারদ-মামলায় সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট CBI-এর

Date:

Share post:

নারদ-মামলায় আইনি লড়াই সুপ্রিম কোর্টে চলে আসতে পারে ধরে নিয়েই CBI-এর তরফে শীর্ষ আদালতে ক্যাভিয়েট (Caveat) করা হচ্ছে ৷ ক্যাভিয়েটের ফলে CBI-এর বক্তব্য না শুনে জেল হেফাজতে থাকা তৃণমূল হেভিওয়েটদের আবেদনের একতরফা শুনানি বা অন্তর্বর্তী কোনও নির্দেশই সুপ্রিম কোর্টের (Supreme Court) দেওয়া সম্ভব নয়৷

নারদ-মামলায় তৃণমূল মন্ত্রী-বিধায়ক বনাম CBI দ্বৈরথে দু’পক্ষই ফের আইনি লড়াইয়ের পথ তৈরি করছে। CBI ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট করার সিদ্ধান্ত নিয়েছে৷ তৃণমূল মন্ত্রী-বিধায়কের তরফেও নতুন আইনি পথে হাঁটার সম্ভাবনা জোরালো হচ্ছে৷ CBI-এর দিল্লির কর্তাদের নির্দেশ কলকাতায় আসার পরই সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে৷ CBI-এর ধারনা, নারদ-মামলা এবার যে কোনও মুহুর্তে
সুপ্রিম কোর্টে চলে আসতে পারে ধরে নিয়েই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে ক্যাভিয়েট করা হয়েছে৷

কোনও নির্দিষ্ট মামলা উল্লেখ করে ক্যাভিয়েট করা থাকলে CBI-এর বক্তব্য না শুনে জেলবন্দি থাকা তৃণমূল হেভিওয়েটদের আবেদনের একতরফা শুনানি সম্ভব নয়৷ এর অর্থ, কলকাতা হাইকোর্টের নির্দেশের বৈধতা চ্যালেঞ্জ করে তৃণমূল হেভিওয়েটরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে সেখানে কড়া আইনি চ্যালেঞ্জ অপেক্ষা করছে CBI-এর তরফে৷ আইনি মহলের ব্যাখ্যা, CBI নিজেদের দিক সুরক্ষিত রাখতেই ক্যাভিয়েট করেছে শীর্ষ আদালতে৷

Advt

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...