Saturday, April 4, 2026

Breaking: শোভনকে বাঁচান, বিজেপি নেতাকে ফোন বৈশাখীর

Date:

Share post:

Sovan-Baishakhi এখন কোন দলে?

ভোটের আগে তো BJPর মঞ্চে গিয়ে ” ঘরে ঘরে পদ্ম, দিদিমণি জব্দ” শ্লোগান দিয়ে বেড়ালেন।
তারপর বিজেপি তাঁদের পাত্তা না দেওয়ায় বা প্রার্থী না করায় শোভন-বৈশাখী উধাও হয়ে যান। ভোটবাজারে তাঁদের দেখা যায়নি।

এরপর ফল প্রকাশের পর হঠাৎ তৃণমূলের প্রতি নরম বার্তা দিতে মরিয়া হন তাঁরা। কখনও তৃণমূল, কখনও বিজেপি, কখনও মান-অভিমান, কখনও দলের সঙ্গে দূরত্ব, হাওয়া বুঝে ফের তৃণমূলপ্রেমী – ক্ষমতার অলিন্দের কাছাকাছি থাকার জন্য তাঁদের মরিয়া চেষ্টা আবার প্রকট হয়ে ওঠে।

এরই মধ্যে গ্রেপ্তার।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধৃতদের পাশে দাঁড়ানোয় এখন মমতাকে খুশি করার মত বিবৃতি দিতে শুরু করেছেন বৈশাখী।

কিন্তু ঘটনা হল বৈশাখী ফোন করেছিলেন বিজেপির রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদারকেও। অনুরোধ, শোভনকে বাঁচান। জয়প্রকাশবাবু এর মধ্যে নিজেকে জড়াননি বলেই খবর।

শোভন-বৈশাখী এখন তৃণমূলের কাছাকাছি ফিরতে মরিয়া। একে দাদা ওকে দিদি বলে গায়েপড়া আদিখ্যেতার ভাব দেখাচ্ছেন তাঁরা। এই গ্রেপ্তার ও আনুষঙ্গিক পরিস্থিতিকে কাজে লাগিয়ে “না ঘর কা না ঘাট কা” অবস্থান থেকে বেরোতে চাইছেন শোভন বৈশাখী।

আরও পড়ুন:একদিনে করোনা প্রাণ কেড়েছে ৫০ জন ডাক্তারের

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...