Wednesday, March 4, 2026

কোভিড পজিটিভ রিপোর্ট থাকলেই বাড়িতে পৌঁছে যাবে খাবার, এবার কমিউনিটি কিচেন খুললেন জুন

Date:

Share post:

তৃণমূলের নবনির্বাচিত বিধায়ক তথা অভিনেত্রী জুন মালিয়া উদ্যোগে এবার মেদিনীপুর শহরে খোলা হল কমিউনিটি কিচেন। কোভিড পজিটিভ রিপোর্ট থাকলেই রোগী এবং রোগীর পরিজনদের ‘কমিউনিটি কিচেনে’র মাধ্যমে দেওয়া হচ্ছে ‘ফ্রি হোম ডেলিভারি’। যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চালু করা হয়েছে দুটি হেল্পলাইন নম্বরও। নম্বর দুটি হল-৯৭৭৫৪০১১২২ এবং ৯০০২০৩৭১৩৩।

হোম আইসোলেশনে থাকা পরিবারের প্রতিটি সদস্যদের জন্যই এই আয়োজন করা হয়েছে তৃণমূলের তরফে। বুধবার মেদিনীপুর শহরের ১৬ নম্বর ওয়ার্ড সঙ্গত্‍বাজার এলাকায় তৃণমূলের একটি পার্টি অফিসে উদ্বোধন করা হয় এই “আহা রে আহার- বাড়ির মতো খাবার”। এটি পোশাকি নাম। মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়ার দাবি, করোনাকালে যাতে বাড়ির মায়েরা হেঁসেল ছেড়ে নিজের শরীরের যত্ন নিতে পারেন সেই কারণেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম দিনের মেনুতে ছিল ভাত, ডাল, ডিম, আলু-পটলের তরকারি। দ্বিতীয় দিনের মেনুতে থাকবে মাছ, মাংস সহ সমস্ত পুষ্টিকর খাদ্য। এই পরিষেবা পাবেন শুধুমাত্র মেদিনীপুর শহরের ২৫টি ওয়ার্ডের বাসিন্দারা।

আরও পড়ুন-স্বাস্থ্য দফতরের উদ্যোগে শিলিগুড়ি জেলা হাসপাতালে চালু হল কোভিড কেয়ার সেন্টার

বুধাবর, প্রথম দিনেই প্রায় ১০০ টি দুপুরের খাবারের প্যাকেট পৌঁছে দেওয়া হয় করোনা আক্রান্তদের বাড়ি বাড়ি। সেই সঙ্গে দেওয়া হল মাস্ক এবং স্যানিটাইজারও। পরে জুন মালিয়া যান মেদিনীপুর মেডিক্যাল কলেজে। সেখানে শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হাসপাতালে ভর্তি থাকা রোগী এবং তাঁদের পরিবারের সদস্যদের খাওয়ানো হচ্ছিল। সেখানে জুন নিজের হাতে প্যাকিং করা খাবার তুলে দেন তাঁদের হাতে।

Advt

spot_img

Related articles

হোলির সকালে কলকাতায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ

ভোট (West Bengal assembly election) ঘোষণা হয়নি কিন্তু রাজ্যে হাজির কেন্দ্রীয় বাহিনী। বুধবার হোলির (Holi festival) সকালে শহর...

হোলির শুভেচ্ছা জানিয়ে সমাজমাধ্যমে পোস্ট মমতা-অভিষেকের

বাঙালির দোল পূর্ণিমা উদযাপনের ঠিক পরের দিন দেশ জুড়ে হোলি উৎসব (Holi Celebration)। কাশ্মীর থেকে কন্যাকুমারী আজ রঙিন...

ইজরায়েলে হামলা হিজবুল্লার! ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সৌদি

পশ্চিমী দেশের আকাশে বাড়ছে যুদ্ধের তীব্রতা। ইরান বনাম ইজরায়েল (Israel) ও মার্কিন সেনার (US army) সংঘর্ষের আবহে এবার...

হোলি হ্যায়! দোল পূর্ণিমার পরের দিন আজ দেশ জুড়ে রঙিন উৎসব

ফাল্গুনী পূর্ণিমা তিথিতে বাঙালি দোলযাত্রা (Dol Utsav) শেষ হওয়ার পরের দিন দেশজুড়ে হোলি উদযাপন (Holi Festival)। বুধবার 'রং...