Thursday, May 14, 2026

মুখ থুবড়ে পড়ছে মোদির জনপ্রিয়তা, বিরোধীরা নয়, বলছে আন্তর্জাতিক সমীক্ষা

Date:

Share post:

তুকতাক আর কাজ করছেনা৷ হু হু করে পাতালে ঢুকছে মোদি’র জনপ্রিয়তা৷ কপালে ভাঁজ বাড়ছে বিজেপি’র৷ দেশজুড়ে ভয়াবহ সংক্রমণ সরাসরি আঘাত হেনেছে নরেন্দ্র মোদির
customized ভাবমূর্তিতে৷

ভারতে কোভিডের দ্বিতীয় ঢেউ সামলাতে ব্যর্থ কেন্দ্র৷ গোটা বিশ্বে আজ সমালোচিত নরেন্দ্র মোদি৷ চিকিৎসা-সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থাগুলি বা ‘ল্যানসেট’-এর পত্র-পত্রিকা ধিক্কার জানাচ্ছে ভারত সরকারকে৷ গেরুয়া- অন্দরও আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে মোদি-ম্যাজিক আজ বিলীন হয়েছে৷ দেশের বিরোধীরাই শুধু নয়, এক মার্কিন সমীক্ষক সংস্থার রিপোর্টেও এবার মোদির জনপ্রিয়তা তলানিতে ঠেকে যাওয়ার ছবি তুলে ধরেছে।

আমেরিকার ‘মর্নিং কনসাল্ট’ নামে একটি ডাটা-সমীক্ষক সংস্থা বিশ্বের বহু রাষ্ট্রনেতার জনপ্রিয়তার উত্থান-পতনের রেখচিত্র তৈরি করে থাকে। ২০১৯ থেকে এই তালিকায় আছেন নরেন্দ্র মোদি। মঙ্গলবার প্রকাশিত এপ্রিল মাসের রিপোর্টে দেখানো হয়েছে, মোদির জনপ্রিয়তার সূচক আগের থেকে ২২ পয়েন্ট হ্রাস পেয়েছে। চলতি সপ্তাহে মোদির জনপ্রিয়তার সূচক দাঁড়িয়েছে ৬৩ শতাংশ। ২০১৯-এর পর থেকে এ পর্যন্ত এটাই মোদির নিম্নতম স্কোর। ভারতে কোভিডের দ্বিতীয় ঢেউয়ে অক্সিজেন, ওষুধ, ভ্যাকসিন, কোভিড-শয্যার অভাবে মৃত্যুমিছিল দীর্ঘায়িত হওয়া এবং সাধারণ মানুষের বেলাগাম দুর্গতিই মোদি-পতনের কারণ বলে মনে করা হচ্ছে।

এখানেই শেষ নয়৷
আরও একটি আন্তর্জাতিক জনমত সমীক্ষক সংস্থা, ‘YouGov’, ইউগভ-এর সমীক্ষাও একই ছবি তুলে ধরেছে৷ শহরে বসবাস করা ভারতবাসীর মধ্যে করা তাদের সমীক্ষায় ধরা পড়েছে, ফেব্রুয়ারিতে কোভিডের দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর থেকেই মোদির জনপ্রিয়তা ঝড়ের বেগে নিচের দিকে নামছে৷ করোনা-সঙ্কট সামলাতে ভারতের প্রধানমন্ত্রী মোদি কতখানি সফল, এই প্রশ্নের উত্তরে ‘ভালো’ বা ‘মোটের উপর ভালোই’ উত্তর দিয়েছেন ৪৯ শতাংশ উত্তরদাতা। কোভি়ডের প্রথম ঢেউয়ে এই অনুপাত ছিল ৮৯ শতাংশ।

এর পরেই মোদির তথাকথিত ভাবমূর্তি পুনরুদ্ধার করার ভাবনা-চিন্তা শুরু করেছে গেরুয়া শিবিরের থিঙ্কট্যাঙ্ক-রা৷ দলের অন্দরে আলোচনাও চলছে৷ কিন্তু বিজেপির কপালে ভাঁজ বাড়িয়ে এখনও তেমন কোনও ভ্যাকসিনের খোঁজ মেলেনি, যাতে নেতিয়ে পড়া মোদিকে ফের চাঙ্গা করা যায়৷

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...