Sunday, May 17, 2026

ভারতে দৈনিক করোনা সংক্রমণ সামান্য কমলেও বাড়ল মৃত্যুর সংখ্যা

Date:

Share post:

শেষ ২৪ ঘন্টায় দেশজুড়ে করোনার (Corona) দৈনিক সংক্রমণ বেশ কিছুটা কমল। গত ২৪ ঘণ্টায় দেশে ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৫৯ হাজার ৫৯১ জন। মৃত্যু হয়েছে ৪ হাজার ২০৯ জন। অন্যদিকে, এই ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে গিয়েছেন ৩ লক্ষ ৫৭ হাজার ২৯৫ জন রোগী। আজ, শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের (Home Ministry) পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

এদিন স্বরাষ্ট্র মন্ত্রক আরও জানিয়েছে, সব মিলিয়ে এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্ত ২ কোটি ৬০ লক্ষ ৩১ হাজার ৯৯১ জন। মৃত্যু হয়েছে ২ লক্ষ ৯১ হাজার ৩৩১ জন রোগীর। তবে করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ২ কোটি ২৭ লক্ষ ১২ হাজারের বেশি রোগী। বর্তমানে গোটা দেশে ৩০ লক্ষ ২৭ হাজার ৯২৫ জন চিকিৎসাধীন রয়েছেন । অন্যদিকে, এ পর্যন্ত টিকাকরণ সম্পূর্ণ হয়েছে ১৯ কোটি ১৮ লক্ষাধিক দেশবাসীর।

আরও পড়ুন:ভয়াবহ দাবানলে বিধ্বস্ত গ্ৰিস, প্রাণে বাঁচতে গ্রাম ছাড়ছেন বাসিন্দারা

Advt

Related articles

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...

সুইডেনে বাঙালি অভ্যর্থনায় আপ্লুত মোদি: বাংলায় জানালেন খুশির খবর

কাজ অথবা পড়াশোনার টানে বাংলার মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ছড়িয়ে রয়েছে, তা বলা বাহুল্য। আগে বিদেশ সফরে...

‘বাংলা বুলডোজারের রাজনীতিতে বিশ্বাস করে না’! হকার উচ্ছেদ ইস্যুর প্রতিবাদে সরব তৃণমূল নেত্রী

রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই বেআইনি নির্মাণ ও দখলদারি উচ্ছেদে কড়া পদক্ষেপ করতে শুরু করেছে নতুন বিজেপি সরকার। গত...

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...