Sunday, May 3, 2026

সিরোসিস অফ লিভারে আক্রান্ত শোভন চট্টোপাধ্যায়, সন্দেহ চিকিৎসকদের

Date:

Share post:

নারদ মামলায় গ্রেফতারের পরেই অসুস্থ হয়ে পড়েন শোভন চট্টোপাধ্যায়। সিরোসিস অফ লিভারে আক্রান্ত শোভন চট্টোপাধ্যায়। এমনটাই সন্দেহ করছেন চিকিৎসকরা। প্রাক্তন মেয়রের রয়েছে হৃদযন্ত্রের সমস্যাও। বেড়েছে বুক ধড়ফড়ানি। খবর এসএসকেএম হাসপাতাল সূত্রে। তবে, আরও কিছু পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে। পাশাপাশি হাই সুগার থাকার কারণে তাঁর খাদ্য তালিকাতেও বিশেষ নজর দেওয়া হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শোভনের ইকোকার্ডিওগ্রাফি করা হয়েছে। এছাড়াও বেশ কিছু পরীক্ষা করা হয়েছে। প্রাক্তন মন্ত্রীকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখছেন চিকিৎসকরা। তবে এখনই শোভনকে বাড়ি নিয়ে আসা হবে কিনা সে ব্যাপারে বৈশাখী বলেন, ‘ডাক্তার যা বলবেন, সেটাই করা হবে। এখনও আমরা সিদ্ধান্ত নিইনি’।

এদিকে, নারদ মামলায় শোভন-সহ চার হেভিওয়েটকে গৃহবন্দি থাকার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। পাশাপাশি ৪ হেভিওয়েটের জামিনের উপর স্থগিতাদেশ নিয়ে মামলায় ৫ বিচারপতির বিশেষ বেঞ্চ গঠন করল হাইকোর্ট। সোমবার তার শুনানি হবে। আপাতত প্রেসিডেন্সি জেল থেকে বাড়ি ফেরেন ফিরহাদ হাকিম। বাড়িতেই গৃহবন্দী হয়ে থাকতে হবে। প্রশাসনিক কাজকর্ম করবেন ঘরে বসেই। বাকি ৩ হেভিওয়েট নেতাকেও গৃহবন্দী থাকার কথা বলা হলেও শারীরিক ভাবে অসুস্থ থাকায় বাকি ৩ জন আপাতত এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন- রাজ্য পুলিশের বড়সড় রদবদল: অনুজ শর্মাকে সরিয়ে সিআইডির শীর্ষে জ্ঞানবন্ত সিং

Advt

 

 

Related articles

গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সোমে অগ্নিপরীক্ষা রাজ্যের বিধানসভা নির্বাচনের 

দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে আর মাত্র কয়েক ঘণ্টা। সোমবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা।...

ফলাফল অসম বিধানসভা নির্বাচনের: হিমন্তের ‘ঘৃণা’য় রাশ টানার লড়াই বিরোধীদের

দেশের গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের ফলাফলের আগে জোরালো আলোচনায় অসম। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার ঘৃণা ভাষণের জেরে বাংলাদেশের কাছে...

বিচারকের ঝুলন্ত দেহ! পারিবারিক অশান্তির জেরে মৃত্যুতে চাঞ্চল্য

ন্যায়বিচার দেওয়ার আসনে বসে অন্যের জীবনের জট খোলার কথা ছিল তাঁর। অথচ নিজের জীবনের অশান্তির ভার আর বইতে...

ভোটগণনার আগের দিন অতিসক্রিয় NIA, মোথাবাড়ি কাণ্ডে এবার তলব তৃণমূল নেতাদের

রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা সোমবার। তার ঠিক ২৪ ঘণ্টা আগে মালদহে নজিরবিহীন পদক্ষেপ করল জাতীয় তদন্তকারী সংস্থা...