Sunday, May 10, 2026

কিংবদন্তি বঙ্গরত্ন ভাওয়াইয়া শিল্পী ধনেশ্বর রায় প্রয়াত

Date:

Share post:

উত্তরবঙ্গ তথা ডুয়ার্সের কিংবদন্তি বঙ্গরত্ন ভাওয়াইয়া শিল্পী ধনেশ্বর রায় প্রয়াত হয়েছেন। শুক্রবার গভীর রাতে আলিপুরদুযারের ফালাকাটা হাসপাতাল থেকে শিলিগুড়ি নিযে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৮৯ বছর। গত বুধবার থেকে তিনি অসুস্থ ছিলেন। প্রথমে জটেশ্বর প্রাথমিক হাসপাতালে ভর্তি করানো হয়। ১৯৩৪ সালের ১০ অক্টোবর জন্ম। পরিবার সূত্রে খবর, জটেশ্বর প্রাথমিক হাসপাতালে চিকিৎসার পরে একটু সুস্থ হলে বাড়িতে নিয়ে আসা হয়। শুক্রবার ফের শারীরিক অবস্থার অবনতি ঘটলে ফালাকাটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে শিলিগুড়ি রেফার করা হলে ফালাকাটা থেকে শিলিগুড়ি যাওয়ার পথেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর পর বাড়িতে নিয়ে আসা হলে কান্নায় ভেঙে পড়েন তার পরিবারের লোকজন সহ গ্রামের প্রচুর মানুষ। চোখের জলে শেষ বিদায় জানাতে প্রচুর মানুষ শ্রদ্ধা নিবেদন করছেন।

Related articles

অদম্য জেদ আর অধ্যাবসায় দিয়েই দারিদ্রতাকে হারিয়ে সফল টাকি হাউসের স্পন্দন 

কোভিডের করাল গ্রাসে কাজ হারিয়েছিলেন বাবা। সেই থেকে শাড়ির পাড় আর আঁচল সেলাই করে কোনও রকমে সংসারের হাল...

গোঘাটে উদ্ধার তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ, ভোট পরবর্তী হিংসায় বলি ৬

রবিবার সকালে হুগলির গোঘাটে (Goghat, Hooghly) তৃণমূল কর্মীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত সহদেব বাগ (৫০) শনিবার...

পাশে রাহুল গান্ধী: কাগজ না দেখে বাহুবলী কায়দায় শপথগ্রহণ বিজয়ের

চেনা সাদা শার্ট ছেড়ে কালো কোট। বদলে গিয়েছে যেন চোখের ভাষাও। তামিলনাড়ু থেকে দেশে সাম্প্রদায়িকতামুক্ত সরকার গঠনের ডাক...

বিজেপিপন্থী জিৎ! রাজনৈতিক রঙ লাগতেই অবস্থান স্পষ্ট করলেন অভিনেতা

বাংলায় বিজেপি সরকারের (BJP Government) প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক ঝাঁক টলিউড শিল্পীরা। কিন্তু সচেতন...