Saturday, May 23, 2026

হাসপাতাল থেকে ‘ছুটি’ নিয়ে গোলপার্কের বাড়িতে ফিরলেন শোভন

Date:

Share post:

দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে হাসপাতাল থেকে ছুটি পেলেন নারদকাণ্ডে গ্রেফতার কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)। পার্সোনাল রিস্ক বন্ডে স্বাক্ষর করেই হাসপাতাল থেকে ‘ছুটি’ নিলেন তিনি। এদিন রাত সাড়ে আটটা নাগাদ হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। সেখান থেকে একটি পুলিশ ভ্যানে করে তাঁকে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্সি জেলে। সেখানে নির্দিষ্ট কিছু নিয়মবিধি পালনের পর গোলপার্কের বাড়িতে ফেরেন শোভন চট্টোপাধ্যায়। আপাতত গোলপার্কের বাড়িতেই গৃহবন্দি থাকবেন তিনি।

SSKM হাসপাতাল থেকে শোভনের ছুটি নিয়ে শনিবার বিকেলে নাটক চরমে ওঠে। শোভন চট্টোপাধ্যায়কে চক্রান্ত করে হাসপাতালে আটকে রাখা হচ্ছে বলে প্রথমে অভিযোগ করেন তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baisakhi Banerjee)। এরপর হাসপাতালের দোতালার জানালা দিয়েও সাংবাদিক বৈঠকও করেন তিনি।

শনিবার রাত ৯টা নাগাদ এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ড থেকে পায়ে হেঁটে বেরিয়ে আসেন শোভন চট্টোপাধ্যায়। পুলিশের একটি গাড়ি করে তাঁকে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয়। পিছনের একটি গাড়ি করে জেলে পৌঁছন বৈশাখীদেবীও। আদালতের নির্দেশ মেনে কোন বাড়িতে বন্দি হয়ে থাকবেন তার বিস্তারিত তথ্য দেন কলকাতার প্রাক্তন মেয়র। তার পরই গোলপার্কের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। রাত দশটা নাগাদ গোলপার্কের ফ্ল্যাটে পৌঁছন প্রাক্তন তৃণমূল নেতা।

আরও পড়ুন- সোনালীর বিলম্বিত বোধোদয়ে ”নেকুপুষুমুনু আমার” বলে কটাক্ষ শ্রীলেখার!

Advt

 

Related articles

বুকে ব্যথা হলে কার্ডিওলজিস্ট দেখান: রোগী কল্যাণ সমিতির সদস্য পদের আমন্ত্রণ পেয়ে কেন বললেন কুণাল!

বেলেঘাটার তৃণমূল (TMC) বিধায়ক কুণাল ঘোষকে (Kunal Ghosh) বিধানচন্দ্র রায় শিশু হাসপাতালের রোগী কল্যাণ সমিতির পদে আহ্বান জানানো...

বিজেপিতে যোগদানের ‘পুরস্কার’ রাঘবকে! নয়া পদ তৃণমূল সাংসদ মেনকাকেও

দলবদলের ‘পুরস্কার’। বিজেপিতে (BJP) যোগদানের ঠিক একমাসের মাথায় নয়া পদ পেলেন রাঘব চাড্ডা (Raghav Chadda)। শনিবার রাজ্যসভার চেয়ারম্যান...

আরশোলাকে ভয়! রাতারাতি ৫১ হাজার নিয়োগ পত্রের ঘোষণা মোদির

প্রতি বছর যে ২ লক্ষ চাকরির প্রতিশ্রুতি বিজেপির সরকার ক্ষমতায় আসার আগে দিয়েছিল, তা কোনও বছরই বিজেপি পালন...

“কার্যত ব্ল্যাকমেলিং”! দলীয় কাউন্সিলরের অস্বাভাবিক মৃত্যুতে ‘দুষ্ট চক্র-যোগের’ অভিযোগ ২ তৃণমূল বিধায়কের

দক্ষিণ দমদম পুরসভার দলীয় কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যুতে পরিবারের পাশে দাঁড়াল তৃণমূল। শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার...