Wednesday, June 3, 2026

রাজ্যে নিম্নমুখী দৈনিক সংক্রমণ, চিন্তা বাড়াচ্ছে মৃত্যুহার

Date:

Share post:

খানিকটা হলেও স্বস্তি। রাজ্যে কোভিড রোগীদের মৃত্যুর দৈনিক সংখ্যা দেড়শো পার করল। তবে পনেরো দিন ধরে নতুন করে আক্রান্তের সংখ্যা টানা ১৯ হাজারের উপর থাকার পর গত ২৪ ঘণ্টায় তা নিম্নমুখী হয়েছে। স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৮৬৩ জন।
স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১৫৪ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে উত্তর ২৪ পরগনায় ৪৩ এবং কলকাতায় ৪১ জন মারা গিয়েছেন। অন্য দিকে, হাওড়ায় ১০, জলপাইগুড়ি এবং নদিয়াতে ৮ জন করে সংক্রমিতের মৃত্যু হয়েছে। মুর্শিদাবাদ এবং হুগলিতে ৭ জন করে আক্রান্ত মারা গিয়েছেন। বীরভূম এবং দক্ষিণ ২৪ পরগনায় ৬ জন করে কোভিড রোগীর মৃত্যু হয়েছে। দক্ষিণ দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে ৪ জন করে কোভিডে মারা গিয়েছেন। পুরুলিয়ায় ২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে ১৪ হাজার ২০৮ জনের কোভিড মৃত্যু হল বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।

এদিন রাজ্যে কোভিড জয়ীর সংখ্যা ১২ লক্ষ ছাড়াল। শনিবার রাজ্যে করোনাকে হারিয়ে মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা দাঁড়াল ১১ লক্ষ ২ হাজার ৭৭২ জন। গত ২৪ ঘণ্টায় করোনাজয়ীর সংখ্যাও দৈনিক আক্রান্তের চেয়ে বেশি। একদিনে এ রাজ্যে করোনাকে হারিয়েছেন ১৯ হাজার ২০২ জন। যা শুক্রবারের চেয়ে বেশকিছুটা বেশি। ফলে বাংলায় চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যাও কমেছে অনেকটা।

Advt

 

 

Related articles

স্টুডিও পাড়ার ‘দুর্নীতি’ সাফ করতে টলিউডে SIR! ঘোষণা ‘মোদির সেনাপতি’ পাপিয়ার 

টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেই স্টুডিও পাড়ার 'দুর্নীতি' সাফ করার বার্তা দিয়েছিলেন বিজেপি বিধায়িকা পাপিয়া অধিকারী (MLA...

১২ বছর বেআইনিভাবে বাড়ি দখলের অভিযোগে গ্রেফতার জয়প্রকাশ

বাড়ি জবরদখলের অভিযোগে শেষ পর্যন্ত গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার (TMC leader Jayaprakash Majumdar)। দীর্ঘ ১২ বছর ধরে...

সরকারি কর্মচারীদের অফিস টাইমিং নিয়ে কড়া নির্দেশিকা নবান্নের

সরকারি কর্মচারীদের অফিসে ঢোকা - বেরোনোর সময় নিয়ে কড়া রাজ্য (State Government instruction regarding Office Arrival and Departure)।...

BSF-কে আরও প্রায় ৩২ একর জমি হস্তান্তর! অনুমোদন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে

ভারত-বাংলাদেশ (India- Bangladesh Border Security) সীমান্তে নজরদারি ও পরিকাঠামো আরও শক্তিশালী করতে সীমান্ত রক্ষী বাহিনীকে আরও প্রায় ৩২...