Wednesday, February 18, 2026

কোভিডের দ্বিতীয় ঢেউ সামাল দিতে ব্যারাকপুরে পথ চলা শুরু টেকনো গ্লোবাল হসপিটালের মিনি কোভিড হাসপাতাল

Date:

Share post:

কোভিডের দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল গোটা দেশ। বাদ নেই এরাজ্যও। রাজ্য সরকার যখন কোভিডের সংক্রমণ ঠেকাতে কার্যত ফের দু সপ্তাহের জন্য লকডাউনের পথে হেঁটেছে, তখন প্রথম থেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে টেকনো গ্লোবাল হাসপাতাল । মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় টেকনো গ্লোবাল হসপিটাল কোভিড আক্রান্তদের সাহায্যার্থে আরও বড় পদক্ষেপ নিল।


টেকনো গ্লোবাল হসপিটাল এর কোভিড স্যাটেলাইট সেন্টারের উদ্বোধন হল ব্যারাকপুর স্টেডিয়ামে। উদ্বোধন করলেন ব্যারাকপুরের সদ্যনির্বাচিত বিধায়ক রাজ চক্রবর্তী।

উপস্থিত ছিলেন টেকনো গ্লোবাল হসপিটাল এর সিইও শঙ্কু বোস,
পুর প্রশাসক উত্তম দাস সহ বিশিষ্টরা। বিধায়ক রাজ চক্রবর্তী বলেন, এটি মোটেই সেফ হোম নয়। এটিকে মিনি কোভিড হসপিটাল বলতে পারেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আইডিয়াটা আমাদের দেন এবং টেকনো গ্লোবাল হসপিটাল এগিয়ে আসে আমাদের এই উদ্যোগকে পরিপূর্ণ করতে। আমরা কৃতজ্ঞ তাদের কাছে । ১০০ শয্যার মিনি কোভিড হসপিটাল অবশ্যই এলাকার আক্রান্তদের পাশে দাঁড়াতে সাহায্য করবে।


টেকনো গ্লোবাল হসপিটালের সিইও শঙ্কু বোস বলেন, এই মিনিকোভিড হসপিটাল সব ধরনের কোভিড আক্রান্তদের চিকিৎসা করতে প্রস্তুত। অক্সিজেনের পর্যাপ্ত ব্যবস্থা থাকছে । প্রাথমিক ধাক্কা সামাল দিয়ে প্রয়োজনে তাদের অন্য হসপিটালে স্থানান্তরিত করা হবে।

পুর প্রশাসক উত্তম দাস বলেন, আমরা এমন একটি উদ্যোগ নিতে পেরে ভাল লাগছে। এখানে কুড়ি বেডের সেফ হোম চলত। এবার এখানে ১০০ বেডের মিনি হসপিটাল শুরু হলো। এলাকার কোভিড আক্রান্তরা অবশ্যই এখান থেকে সাহায্য পাবেন। সব মিলিয়ে টেকনো গ্লোবাল হসপিটালের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন ব্যারাকপুরের মানুষ।

Advt

spot_img

Related articles

ভিডিও দেখতে গিয়ে সমস্যায় ব্যবহারকারীরা, বিশ্বজুড়ে বন্ধ YouTube! 

বুধের সকালে হঠাৎ বিপত্তি। ইউটিউব স্ক্রিনে দেখা গেল ভিডিও চালাতে আচমকাই ভেসে উঠলো ‘Something Went Wrong’ লেখা। কোথাও...

ভাঙড়ে কেমিক্যাল ভর্তি ড্রামে বিস্ফোরণ, গুরুতর জখম ৪ শিশু!

দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের খড়গাছি-চাঁদপুর এলাকায় কেমিক্যাল ভর্তি ড্রামে বিস্ফোরণ (Bhangar area explosion)। পিচ রাস্তার কাজ চলাকালীন ঘটনাটি...

তিরস্কার নয় পুরস্কার, টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলেই গম্ভীরের জন্য বড় উপহার বিসিসিআইয়ের!

ঘরের মাঠে জোড়া সিরিজে লজ্জাজনক পরাজয়ের পরেও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) আস্থা যে রয়েছে গৌতম গম্ভীরেই (Gautam...

আজকের রাশিফল: ১২ রাশির অর্থ, কর্ম ও প্রেম ভাগ্য, দৈনিক রাশিফল আপডেট

কোথাও কাজের চাপ, আবার কোথাও সম্পর্কের উষ্ণতা। গ্রহের অবস্থান ইঙ্গিত দিচ্ছে নতুন সুযোগ ও সতর্কতার মিশেল। চলুন, একটু...