Monday, March 16, 2026

যশের মোকাবিলায় প্রস্তুত রাজ্য, অনুদানে বৈষম্য কেন্দ্রের: মমতা

Date:

Share post:

ঘূর্ণিঝড় যশের মোকাবিলায় প্রস্তুত রয়েছে রাজ্য। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। তিনি বলেন, সেনাবাহিনীকেও সতর্ক থাকতে বলা হয়েছে। রাজ্য সরকারের সব এজেন্সিকে রয়েছে। বুধবার দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়। “আমরা ঘূর্ণিঝড় মোকাবিলায় তৈরি আছি”। একইসঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে দুর্যোগ মোকাবিলায় টাকা দেওয়ার ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ তোলেন মমতা।

মুখ্যমন্ত্রী জানান:
• ৫১টি বিপর্যয় মোকাবিলা দল মোতায়েন করা হয়েছে।
• রাজ্যে ৪ হাজার সাইক্লোন (Cyclone) শেল্টার তৈরি হয়েছে।
• বিদ্যুৎ বিপর্যয় মোকাবিলায় ১ হাজারটি দল প্রস্তুত আছে।
• ১০ লক্ষ মানুষকে সরানোর ব্যবস্থা করা হয়েছে।
• মৎস্যজীবীরা সমুদ্রে মাছ ধরতে যাবেন না। মুখ্যমন্ত্রী বলেন, “জীবন অনেক দামী। আপনি বাঁচলে আপনার সংসার বাঁচবে”।
• ৪০০০ ত্রাণশিবির তৈরি করা হয়েছে।
• ত্রাণশিবিরগুলিতে করোনা (Corona) বিধি মানার ব্যবস্থা করা হয়েছে।

সকলকে সতর্ক থাকতে বলেছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি জানান, একটি বড় প্রাকৃতিক বিপর্যয় রাজ্য সরকার কাজ করে ঠিকই। কিন্তু একা সরকারের পক্ষে কিছু করা সম্ভব নয়। সুতরাং রাজ্যবাসীকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।

মমতা বলেন, ৭২ ঘণ্টা রাজ্যে দুর্যোগ চলবে। ঘূর্ণিঝড় মোকাবিলা এবং নজরদারিতে কন্ট্রোল রুম (Control Room) চালু হয়ে গিয়েছে। নবান্নে মঙ্গলবার থেকে ৪৮ ঘণ্টা টানা নজরদারি হবে।

এদিন দুর্যোগ মোকাবিলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর অভিযোগ যশ- এর ক্ষয়ক্ষতি মেরামতের জন্য ওই দুই রাজ্যকে ৬ হাজার কোটি টাকা করে দিলেও, বাংলাকে দেয়া হচ্ছে ৪ হাজার কোটি টাকা। এর বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী।

spot_img

Related articles

ঝুলে ৬০ লক্ষ নাম, দ্রুত ভোটার তথ্যের জট কাটাতে তৎপর কমিশন 

রাজ্যে এখনও বিবেচনাধীন তালিকায় ঝুলে রয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম। তবে সেই সংখ্যা দ্রুত কমানোর উদ্যোগ নেওয়া...

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...