Saturday, June 13, 2026

আর্থিক দুর্নীতির মামলা : সিআইডি দফতরে যাবেন না অর্জুন সিং, কী কারণ দেখালেন?

Date:

Share post:

করোনা পরিস্থিতির মধ্যে একদিকে নারদা-কাণ্ডে যখন রাজ্যের দুই মন্ত্রী, এক বিধায়ক এবং প্রাক্তন মেয়রকে জেলে পাঠাতে চাইছে সিবিআই ঠিক সেই সময়ই ‘করোনা’ কারণ দেখিয়ে সিআইডি দফতরে গেলেন না বিজেপি সাংসদ অর্জুন সিং।

ভাটপাড়ায় একটি নিকাশি নালা নির্মাণে আর্থিক তছরুপের মামলায় গত বৃহস্পতিবার বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংকে নোটিস পাঠিয়েছিল সিআইডি। আজ ২৫ মে তাঁকে ভবানীভবনে তলব করা হয়েছিল৷ অর্জুনের দাবি, তিনি সোমবারই সিআইডি-র তদন্তকারী অফিসারকে জানিয়েছেন, করোনা পরিস্থিতির কারণে ভবানীভবনে যেতে পারবেন না। যদি ভার্চুয়াল জিজ্ঞাসাবাদের ব্যবস্থা করা হয়, তাতে তিনি অংশ নেবেন।

আরও পড়ুন-প্রধান বিচারপতির আপত্তি, CBI-প্রধান হতে পারছেন না মোদি- শাহের ঘনিষ্ঠরা

গত বৃহস্পতিবার অর্থাৎ ২০ মে রাতে হঠাৎ অর্জুন সিংয়ের বাড়িতে পৌঁছয় সিআইডি প্রতিনিধিদল। তারা অর্জুন সিং-এর বাড়ি মজদুর ভবনে গেটের সামনে অর্জুন সিং এবং সৌরভ সিংয়ের নামে দুটি নোটিস লাগিয়ে দিয়ে যায়। ভাটপাড়া কোপারেটিভ ব্যাংকে টাকা তছরুপ ও ভাটপাড়া পুরসভায় অনিয়ম কেস নম্বর 286 / 20 28,7,2020 । আন্ডার সেকশন 403 406 409 420 468 471 120B IPC 13 OF প্রিভেনশন অফ কোরাপশন অ্যাক্ট। প্রায় সাড়ে ৪ কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে অর্জুনের বিরুদ্ধে।

Advt

Related articles

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...