Thursday, May 21, 2026

প্লাবিত উপকূলবর্তী গ্রাম, উদ্ধার সাড়ে ১১ লক্ষ মানুষ: মুখ্যমন্ত্রী

Date:

Share post:

নির্দিষ্ট সময়ের আগেই বালেশ্বরের (Baleswar) দক্ষিণে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় ইয়াস (Yaas)। এর প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী বহু গ্রামে জল ঢুকেছে। প্লাবিত গোসাবা, ফ্রেজারগঞ্জ, সন্দেশখালি-সহ বিস্তীর্ণ এলাকা। বুধবার, ইয়াসের ল্যান্ডফোনের পরেই নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে একথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। তিনি বলেন, পূর্ব মেদিনীপুরের নদী বাঁধ ভেঙেছে। সাড়ে ১১ লক্ষ মানুষকে সরানো হয়েছে। প্রয়োজনে আরও মানুষকে নিয়ে আসা হবে। মুখ্যমন্ত্রী বলেন, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।

নবান্ন (Nabanna) থেকে পরিস্থিতির দিকে সর্বক্ষণ নজরদারি চালানো হচ্ছে। সারারাত নবান্নে ছিলেন মুখ্যমন্ত্রী। এখনও নবান্নেই আছেন তিনি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত থাকবেন সেখানেই।

জেলায় জেলায় কন্ট্রোল রুম (Control Room) খোলা হয়েছে। সেই কন্ট্রোল রুম নবান্নের সঙ্গে যুক্ত রয়েছে। ২০টি জেলার জেলাশাসকের সঙ্গে ফোনে যোগাযোগ রাখেছেন মুখ্যমন্ত্রী। প্রয়োজনীয় নির্দেশ দিচ্ছেন। মুখ্যমন্ত্রী বলেন, যতক্ষণ না পর্যন্ত সরকারের তরফ থেকে ঘোষণা করা হচ্ছে ততক্ষণ যেন কেউ ত্রাণ শিবির ছেড়ে বাড়ির দিকে যাওয়ার চেষ্টা না করেন।

আরও পড়ুন-ক্ষয়ক্ষতির পরিমাণ বেশিই হবে, গত ৫ বছরে প্রথম ঝড় যা বালেশ্বরকে সরাসরি হিট করবে

Advt

 

Related articles

দুর্নীতিগ্রস্তদের দায় নেব না: সময় বেঁধে সরব ঋতব্রত

তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে একাধিক অভিযোগে দলের ভিতরের সদস্যরাই সরব হয়েছেন। এমনকি সাম্প্রতিক সময়ে...

IPL: ইডেনে মুম্বই বধ, প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর

  আইপিএলে প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর। বুধবার ঘরের মাঠে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স-র বিরুদ্ধে ৪ উইকেটে...

জাতীয় শিক্ষানীতি কার্যকর করতে তৎপর রাজ্য, জট কাটাতে বৈঠক সুকান্ত-শুভেন্দুর 

জাতীয় শিক্ষানীতি সহ শিক্ষার উৎকর্ষে কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবার এরাজ্যেও কার্যকর হতে চলেছে। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী...

হকার উচ্ছেদ ও ‘বুলডোজার নীতি’র প্রতিবাদ! বৃহস্পতিবার পথে নামছে তৃণমূল

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর অবৈধ নির্মাণ ও রেলের জায়গা থেকে হকার উচ্ছেদের নামে নব্য বিজেপি সরকারের ‘বুলডোজার নীতি’র...