Thursday, May 14, 2026

রাজ্যে কমল দৈনিক করোনা সংক্রমণ, বাড়ল সুস্থতার হারও

Date:

Share post:

বাংলায় করোনা স্বস্তি। উল্লেখযোগ্য ভাবে গত ২৪ ঘণ্টায় রাজ্যে কমল করোনা আক্রান্তের সংখ্যা। তবে স্বস্তি দিয়ে আক্রান্তের সংখ্যা কমলেও উদ্বেগ বাড়াচ্ছে মৃত্যুর সংখ্যা। আক্রান্তের সংখ্যা কমলেও করোনা বিগত ২৪ ঘণ্টায় করোনার বলি ১৫৩ জন। রাজ্যে এখনও পর্যন্ত করোনায় মোট মৃত্যু ১৪, ৮২৭ জন।

বুধবারের স্বাস্থ্য দফতরের বুলেটিন বলছে গত ২৪ ঘণ্টায় রাজ্যে কমেছে করোনা সংক্রমণ। গত কয়েকদিন ধরেই লাগাতার নিম্নমুখী রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ। বুধবারের রিপোর্ট বলছে একদিনে মোট আক্রান্ত হয়েছএন ১৬,২২৫ জন। মঙ্গলবার এই সংখ্যাটি ছিল ১৭, ০০৫ জন। এদিকে গত একদিনে করোনামুক্ত হয়ে উঠেছেন ১৯ হাজার ০৭১ জন। বেড়েছে সুস্থতার হারও। এই মুহূর্তে রাজ্যে সুস্থতার হার ৮৯.৫২ শতাংশ।

রাজ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৩ হাজার ৩৭৭ জন। সংক্রমণের শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৪২৭ জন। কলকাতায় কোভিড আক্রান্তের সংখ্যা গত ১ দিনে ২ হাজার ৩৭৮ জন, মৃত্যু হয়েছে ৩০ জনের। বহুদিন বাদে কলকাতাতেও দৈনিক আক্রান্তের পরিসংখ্যান নামল আড়াই হাজারের নীচে।

আরও পড়ুন- ফের শুক্রবার শপথগ্রহণ, এবার ২ মন্ত্রী-সহ ১২ বিধায়ক

Advt

Related articles

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...