Tuesday, May 19, 2026

খাবার-ত্রিপল নিয়ে কোনো বঞ্চনার কথা শুনতে চাননা, সাফ জানালেন মমতা

Date:

Share post:

ইয়াস-তাণ্ডবের ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে শুক্রবার দুর্গত এলাকায় গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন সাফ জানিয়ে দেন, খাবার, ত্রিপল নিয়ে কোনো বঞ্চনার কথা তিনি শুনতে চাননা। গতবছর আমফান ঘূর্ণিঝড়ের পর খাবার-ত্রিপল বঞ্চনার অভিযোগ উঠেছিল। শাসক দলের দিকে আঙুল তুলেছিলেন বিরোধীরা। এবার আর তিনি এই বঞ্চনের কথা শুনতে চান না বলে সাফ জানালেন মমতা।

এদিন হেলিকপ্টারে পৌনে বারোটায় উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে পৌঁছে যান তৃণমূল সুপ্রিমো। পরিদর্শন করেন এলাকা। সেখানে জেলাশাসক ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে রিভিউ মিটিং করেন তিনি।

আরও পড়ুন-নারদ-মামলার বিচার-পদ্ধতি নিয়ে আপত্তি জানিয়ে প্রধান বিচারপতিকে চিঠি বিচারপতির

এদিন আধিকারিকদের সঙ্গে বৈঠকে মমতা ইয়াস-তাণ্ডবে ক্ষয়ক্ষতির বিস্তারিত রিপোর্ট তলব করেন। তিনি আধিকারিকদের ত্রাণ নিয়ে খতিয়ান দেওয়ার নির্দেশ দেন। ইয়াস তাণ্ডবে ভেঙে গিয়েছে রাস্তা-ঘাট। মমতা হিঙ্গলগঞ্জবাসীদের আশ্বাস দেন, পথশ্রী প্রকল্পে রাস্তা সারাই হবে।

এরপর মুখ্যমন্ত্রী যাবেন দক্ষিণ ২৪ পরগনার সাগরে। শুক্রবার পূর্ব মেদিনীপুরের দিঘাতেও তাঁর প্রশাসনিক বৈঠক রয়েছে। শনিবার তিনি দিঘার কয়েকটি দুর্গত এলাকা পরিদর্শন করতে পারেন বলে প্রশাসনিক সূত্রে খবর।

Advt

Related articles

তপ্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ বৃষ্টির কমলা সতর্কতা!

উত্তরে বৃষ্টি দুর্যোগের মাঝে দক্ষিণে ঊর্ধ্বমুখী উষ্ণতায় হাঁসফাঁস দশা বঙ্গবাসীর। ৩৬-৩৭ ডিগ্রি তাপমাত্রা অনুভূত হচ্ছে ৫০-৫২ ডিগ্রির মতো।...

পড়লেই ডাক্তার! নিট কেলেঙ্কারির মাথায় ‘মোটেগাঁওকর স্যারের ক্লাস’

নিট (NEET) কেলেঙ্কারিতে এটি দশম গ্রেফতারি। ২০২৬ সালের নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সিবিআইয়ের (CBI) জালে বিখ্যাত কোচিং...

পুনর্নির্বাচনের আগে আজ ফলতায় প্রচারে শুভেন্দু 

বৃহস্পতিবার ফলতায় পুনর্নির্বাচন (Falta Repoll) । মঙ্গলবার প্রচারের শেষ দিনে সেখানে প্রায় ১৫ কিলোমিটার দূরে রোড শো করবেন...

লাইনচ্যুত উজ্জয়িনী এক্সপ্রেসের ৩টি কামরা

আরও একবার প্রশ্নের মুখে ভারতীয় রেলে যাত্রী সুরক্ষা! রাজধানীর অগ্নিকাণ্ডের রেশ কাটার আগেই এবার ঋষিকেশের যোগ নগরী রেল...