Saturday, June 13, 2026

IPL: বাকি ম্যাচ আমিরশাহীতে, ঘোষণা করল BCCI

Date:

Share post:

চলতি বছরে ক্রোড়পতি আইপিএল (IPL) বেশ ঢাকঢোল পিটিয়ে শুরু হলেও করোনা দ্বিতীয় ঢেউ মাঝপথেই ভেস্তে দেয় টুর্নামেন্টকে। হাইভোল্টেজ লিগ শেষ হবে কিনা, তা নিয়ে বড়সড় প্রশ্ন চিহ্ন দেখা যায়। বিসিসিআই (BCCI) কর্তাদের কপালে ভাঁজ পড়ে। বাকী ম্যাচগুলি কেথায় হবে তা নিয়ে বিস্তর আলোচনা শুরু হয়। অবশেষে আজ সমাধান সূত্র বের হয়। আজ, শনিবার, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা (Rajiv Sukla) জানান, আইপিএলের বাকী ম্যাচগুলি হবে সংযুক্ত আরব আমিরশাহীতে (Arab Emirates)। গত বছরও করোনা (Corona) আবহের মধ্যে আমিরশাহীতে আইপিএলের সব ম্যাচ আয়োজন হয়েছিল।

কিন্তু এবারে শুরুর দিকে প্রথমে ভারতের মাটিতেই আইপিএল শুরু হয়। তারপরই দেশে সেকেন্ড ওয়েভের বাড়বাড়ন্ত শুরু হয়। একের পর এক খেলোয়াড় করোনায় আক্রান্ত হতে থাকেন। শেষে এক প্রকার বাধ্য হয়েই মাঝপথেই আইপিএল বন্ধ করতে হয়। তারপর থেকেই এই প্রতিযোগিতার বাকী অংশ কোথায় আয়োজিত হবে তা নিয়ে আলোচনা চলছিল।

বোর্ড সূত্রে খবর, প্রথমে পছন্দের নাম হিসেবে ইংল্যান্ডের নাম উঠে এসেছিল। কিন্তু পরে জানা যায় সংযুক্ত আরব আমিরশাহীতেই আইপিএল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সেই চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানিয়ে দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। তবে কবে থেকে আইপিএলের বাকী ম্যাচ ওই দেশে শুরু হবে তা এখনও পর্যন্ত জানা যায়নি। সূত্রের খবর, আগামী সেপ্টেম্বর বা অক্টোবর মাস নাগাদ আমিরশাহীতে আইপিএল টুর্নামেন্টের আয়োজন করা হতে পারে।

Pp

Related articles

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...