Sunday, May 17, 2026

মমতাকে আক্রমণ করতে গিয়ে খেই হারালেন শুভেন্দু

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর পালটা সাংবাদিক বৈঠক করে আক্রমণ করতে গিয়ে খেই হারিয়ে ফেললেন বিজেপি (Bjp) নেতা তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। যে উদাহরণগুলি তিনি দিলেন, তা নিতান্তই জোলো। বিরোধীদের মতে, মনে হচ্ছিল শুভেন্দু খেই হারিয়ে ফেলেছেন। মুখ্যমন্ত্রী-প্রধানমন্ত্রী বৈঠকে বিরোধী দলনেতার ভূমিকা কী? নিজের অবস্থান নিয়ে এই কথাটার জবাব দিতে পারেনি শুভেন্দু অধিকারী।

শুক্রবার, প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী বৈঠক নিয়ে তোলপাড় হচ্ছে রাজ্য তথা জাতীয় রাজনীতি। শনিবার দুপুরে এ বিষয়ে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে নরেন্দ্র মোদির বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তাঁকে শুধু নয়, মুখ্যসচিবকেও হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। সেই সাংবাদিক বৈঠকের আধঘণ্টার মধ্যেই ভার্চুয়াল সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু। তাঁর পাল্টা যুক্তি প্রধানমন্ত্রীর বৈঠকে তাঁর থাকা নিয়ে মুখ্যমন্ত্রীর আপত্তি। উদাহরণ হিসাবে ওড়িশা, গুজরাতের উদাহরণ দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দুর বক্তব্য, ওড়িশায় বিরোধী নেতাকে ডাকা হয়েছিল। কিন্তু তিনি কোভিড (Covid) আক্রান্ত হওয়ায় তিনি থাকতে পারেননি। হেলিকপ্টারে (Helicopter) মুখ্যমন্ত্রীর বেশিক্ষণ আকাশপথে থাকতে বাধ্য হওয়ার কথাটিকেও নস্যাৎ করার চেষ্টা করেছেন শুভেন্দু।

মুখ্যমন্ত্রী এদিন সাংবাদিক বৈঠকে বলেন, “বাংলা স্বার্থে প্রধানমন্ত্রীর পা ধরতে রাজি আছি”। তার পাল্টা শুভেন্দু বলেন, “প্রধানমন্ত্রীর পা ধারার কথা বলেছেন। প্রধানমন্ত্রীর পা ধরতে হবে না। সংবিধান মেনে চলুন”। একবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ, কখনো সংবিধান না মানার অভিযোগ, কখনো আবার কেন মুখ্যমন্ত্রী আমলাদের হয়ে কথা বলছেন তাই নিয়ে অভিযোগ। কিন্তু আদতে ঠিক কী নিয়ে সাংবাদিক বৈঠক করতে চাইলেন শুভেন্দু অধিকারী- সেটা স্পষ্ট হল না। এক প্রসঙ্গ থেকে অন্য প্রসঙ্গে যেতে গিয়ে বারবার খেই হারিয়েছেন তিনি।

Pp

 

Related articles

পরিযায়ী শ্রমিকের জেলা পরিচয় মুছে দেব: ফলতায় প্রচারে আশ্বাস শমীকের

বিধানসভা উপনির্বাচনের আগে ফলতার নির্বাচনী প্রচার থেকে উন্নয়নের আশ্বাস বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। একদিকে এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য...

সমস্যা রয়েছে: সীমান্তের জমি অধিগ্রহণে গিয়ে সমাধানের আশ্বাস মন্ত্রী অশোকের

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন ৪৫ দিনের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার জমি কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফের হাতে তুলে...

মাতৃহারা লিয়েন্ডার পেজ: অলিম্পিয়ানের মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

প্রয়াত প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল তারকা ও অলিম্পিয়ান জেনিফার পেজ (Jennifer Paes), যিনি কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander...

গোমাংস খাবেন না: পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রফতানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি

রাজ্যে ১৯৫০ সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার (State Government)। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু...