Sunday, April 26, 2026

হিঙ্গলগঞ্জে ত্রাণ পৌঁছালো ‘রেড হার্ট ওয়েলফেয়ার সোসাইটি’

Date:

Share post:

সুপার সাইক্লোন ইয়াসের তাণ্ডবে দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ অঞ্চল রীতিমতো ক্ষতির সম্মুখীন। এমনকি বহু জায়গায় নদী বাঁধ ভেঙে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। হিঙ্গলগঞ্জে গৌরেশ্বর নদীর বাঁধ ভেঙে জলের তলায় পুরো গ্রাম। গ্রামের মানুষ সরকারি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন।

আজ রবিবার উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের স্বেচ্ছাসেবী সংস্থা ‘রেড হার্ট ওয়েলফেয়ার সোসাইটি’ হিঙ্গলগঞ্জে প্রায় ২০০ মানুষের কাছে ত্রাণ সামগ্রী এবং ওষুধ পৌঁছে দেন। শুকনো খাবার, পানীয় জল এবং ওষুধ তুলে দেন।

সংস্থার সম্পাদক সঞ্জীব বসু বলেন, আমরা চিনি, মুড়ি, চিঁড়ে, বিস্কুট, শুকনো খাবার অসহায় মানুষদের হাতে তুলে দিতে পেরে খুশি। নদী বাঁধ ভেঙে যাদের বাড়িঘর জলের তলায় চলে গেছে , আপাতত তারা রাজ্য সরকারের ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন ।
তিনি আরও বলেন, এরপর তাদের লক্ষ্য পূর্ব মেদিনীপুর । ইয়াসের তাণ্ডবে নদী বাঁধ ভেঙে পূর্ব মেদিনীপুরের বেশকিছু গ্রাম জলের তলায় চলে গিয়েছে । সেই অসহায় মানুষদের কাছে সংস্থার পক্ষ থেকে তারা ত্রাণ পৌঁছে দিতে ইতিমধ্যেই প্রস্তুতি নিয়েছেন।

Advt

Related articles

মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযানে ধুন্ধুমার: মনিপুরে নতুন করে অশান্তি, আহত ৩০ বিক্ষোভকারী

পাহাড়ের পরে এবার সমতলেও যুদ্ধ পরিস্থিতি মনিপুরে। প্রায় ২০ দিন ধরে দুটি নিরীহ শিশুর মৃত্যুর বিচার চেয়ে শান্তিপূর্ণ...

‘অসুস্থ’ লোক: হোয়াইট হাউসের হামলার পর বললেন ট্রাম্প, ইরান-যোগের আশঙ্কা!

হোয়াইট হাউসের নৈশভোজে বন্দুকবাজের হামলা নিয়ে চিন্তিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ইতিমধ্যে সেই বন্দুকবাজকে গ্রেফতার করা...

দিল্লিতে বন্ধুর বাড়িতে! খোঁজ মিলল পরিচালক উৎসবের

তিন সপ্তাহের বেশি উৎকণ্ঠা, দুশ্চিন্তা আর অনিশ্চয়তার অবসান ঘটল অবশেষে। পরিচালক ও চিত্রনাট্যকার উৎসব মুখোপাধ্যায়ের (Utsav Mukherjee) সন্ধান...

জঙ্গি হামলার আশঙ্কা: বাংলাদেশে জারি ‘রেড এলার্ট’!

নিষিদ্ধ জঙ্গি সংগঠনের হামলার আশঙ্কায় রেড অ্যালার্ট (Red Alert) জারি করল বাংলাদেশ সরকার (Bangladesh Govt.)। সরকারের তরফ থেকে...