Saturday, June 13, 2026

২৬ ঘণ্টারও কম সময়ে এভারেস্টের চূড়ায় উঠে রেকর্ড গড়লেন মহিলা পর্বতারোহী

Date:

Share post:

নজিরবিহীন! ২৬ ঘণ্টারও কম সময়ে বিশ্বের মাউন্ট এভারেস্ট জয় করে রেকর্ড গড়লেন হংকংয়ের এক মহিলা পর্বতারোহী। সাং ইন-হাং এর আগে কোনও মহিলা পর্বতারোহী এত কম সময়ে বিশ্বের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের চূড়ায় ঊঠতে পারেননি।
পেশায় একসময় স্কুল শিক্ষিকা ছিলেন সাং ইন-হাং । কিন্তু পর্বত জয়ের নেশায় হটাৎই মত্ত হয়ে পড়েন। ২০১৭ সালেই সাং ইন–হাং হংকং প্রথম মহিলা হিসেবে এভারেস্ট জয়ের কৃতিত্ব অর্জন করেছিলেন। এই নিয়ে পরপর তিনবার এভারেস্ট অভিযানে যান ৪৪ বছরের সাং ইন-হাং।
এবারের অভিযানের পরে এভারেস্টের বেস ক্যাম্পের লিয়াজোঁ অফিসার বলেন, হংকংয়ের সাং ইন–হাং ২৫ ঘণ্টা ৫০ মিনিটে ২৯ হাজার ৩১ ফুট (৮৮৪৮.৮৬ মিটার) উচ্চতার এভারেস্টের চূড়ায় উঠেছেন। অভিযানের দিন তিনি বেলা ১টা ২০ মিনিটে বেস ক্যাম্প থেকে রওনা হয়ে পরের দিন বেলা ৩টা ১০ মিনিটে চূড়ায় পৌঁছন।
যদিও এর আগে সবচেয়ে কম সময়ে এভারেস্ট জয়ের রেকর্ড গড়েছেন নেপালের মহিলা পর্বতারোহী পুঞ্জো ঝাংমু লামা।তিনি সময় নিয়েছিলেন ৩৯ ঘণ্টা ৬ মিনিট। সেই রেকর্ড ভেঙেছেন সাং ইন–হাং। তবে এখনও গিনেস বুক অফ ওয়ার্ল্ডে ওঠেনি সাং ইন-হাং -এর।তবে তিনি সরকারি ভাবে এই স্বীকৃতি পাবেন।

অতিমারির কারণে গতবছর এভারেস্ট অভিযান বন্ধ রেখেছিল নেপাল। তবে এবার নেপাল সরকার ৪০৮ জন পর্বতারোহীকে এভারেস্ট অভিযানের অনুমতি দিয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী এঁদের মধ্যে ৩৫০ জনের কিছু বেশি পর্বতারোহী অভিযানে অংশ নিয়েছেন।

Advt

Related articles

নৈহাটি জুটমিলে তালা: শ্রমিক সমস্য়ায় ময়দানে বিজেপির শ্রমিক সংগঠন!

একদিকে রাজ্যে নতুন শিল্প ও কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দেওয়ার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister Suvendu Adhikari)।...

রুদ্রনীলকে ‘স্নেহের চুমু’ মুনমুনের, অভিনেতা বিধায়কের-প্রশংসায় পঞ্চমুখ সুচিত্রাকন্যা

রাজনীতি রাজনীতির জায়গায় আর সৌজন্য-স্নেহ এই অনুভূতিগুলো একেবারেই আলাদা। 'আবার হাওয়া বদল' ছবির প্রিমিয়ারে এসে ঠিক যেন এই...

বিশ্বকাপে ফাঁকা গ্যালারি ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল ফিফা 

পায়ে পায়ে মাঠের লড়াই ধীরে সোশ্যাল মিডিয়ায় যে উন্মাদনা চোখে পড়েছে তার কতটা বাস্তবে ধরা পড়ছে স্টেডিয়ামে? ফিফা...

সাহায্য চেয়েও পাননি ৩ নাবিক: হরমুজে নাগরিক মৃত্যুতে ভর্ৎসনাই ‘ভরসা’ ভারতের

বাণিজ্যিক সম্পর্ক তো দীর্ঘ কয়েক বছর ধরে শেষ। ভারতীয় নাগরিকদের নিরাপত্তাও আমেরিকার মাটিতে অনিশ্চিত। এবার হরমুজ প্রণালী নিয়েও...