Monday, April 27, 2026

রক্তের প্রয়োজন: কানাইপুরে আয়োজন করা হচ্ছে শিবিরের

Date:

Share post:

করোনা আবহে রক্তের সংকট মেটাতে এগিয়ে এলো হুগলি (Hoogli) জেলার কোন্নগরের কানাইপুর মহিলা তৃণমূল কংগ্রেস (Tmc)। মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির হলেও এর মূল উদ্যোক্তা কানাইপুর পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদব (Acchelal Yadav) ও প্রাক্তন যুব সভাপতি পার্থ ঘোষ (Partha Ghosh)। ২০ জুন কানাইপুরে উৎপল দত্ত মঞ্চে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। থাকবেন রাজ্যের মন্ত্রী তথা প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীর (Humayun Kabir), রাজ্যের আরেক মন্ত্রী ডা: রত্না দে নাগ (Ratna De Nag), তৃণমূলের মুখপাত্র তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ (Kunal Ghosh), বিধায়ক-অভিনেতা কাঞ্চন মল্লিক (Kanchan Mallik), জেলা সভাপতি দিলীপ যাদব, বিধায়ক অসিত মজুমদার, বিধায়ক অরিন্দম গুইন।

করোনা (Carona) পরিস্থিতিতে চারিদিকে রক্তের সংকট দেখা দিয়েছে। তার উপরে ভ্যাকসিন (Vaccine) নেওয়ার পর রক্তদানের উপর বাধা নিষেধ রয়েছে। তাই রক্তের আরো সংকট বেশি দেখা দিচ্ছে। কিন্তু থ্যালাসেমিয়া-সহ বিভিন্ন অসুখে নিয়মিত রক্তের প্রয়োজন হয়। এছাড়া আপৎকালীন পরিস্থিতিতে তো রক্ত অপরিহার্য। এই কঠিন সময়ে ১০০ জনের বেশি দাতাকে নিয়ে কানাইপুরে রক্তদান শিবির আয়োজনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সমস্ত স্তরের মানুষ। সেন্ট্রাল ব্লাড ব্যাংকের সহযোগিতায় এই রক্তদান শিবির অনুষ্ঠিত হতে চলেছে কানাইপুরে।

আরও পড়ুন:এক জেলাতেই আক্রান্ত ৮ হাজারের বেশি শিশু, তৃতীয় ঢেউ রুখতে জোরকদমে প্রস্তুতি নিচ্ছে মহারাষ্ট্র

Advt

Related articles

IPL: জয়ের মধ্যেই খারাপ খবর, মেজাজ হারিয়ে শাস্তি পেলেন কেকেআর ব্যাটসম্যান

টানা হারের পর অবশেষে ২ ম্যাচ জয় পেয়েছে কেকেআর (KKR)। কিন্তু জয়ের মধ্যেই শাস্তির খবর এল কেকেআর শিবিরে।...

বাইক নিষেধাজ্ঞায় হাই কোর্টে মুখ পুড়ল কমিশনের! বাধা শুধু গ্রুপ রাইডিং-এ

ভোটের দু’দিন আগে বাইক চলাচলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন (Election Commission)। কিন্তু সিঙ্গল বেঞ্চের পরে ডিভিশন...

পরমাণু আলোচনার জন্য ওয়াশিংটনের উপর জোড়া শর্ত চাপালো ইরান

প্রায় দেড় মাস ধরে চলতে থাকা পশ্চিম এশিয়ার যুদ্ধে সংঘর্ষ বিরতি হলেও যেকোনও মুহূর্তে ফের রক্তক্ষয়ী পরিস্থিতি তৈরি...

কলকাতা পুলিশে ৪ নতুন সদস্য: ভোটের ময়দানে নতুন দায়িত্বে ইনা-টিনারা

দ্বিতীয় পর্যায় ভোটগ্রহণে (Polling) নিরাপত্তা জোরদার করতে এবার কলকাতা পুলিশের ডগ স্কোয়াডে (Kolkata Police Dog Squad) যোগ দিয়েছে...