Saturday, May 9, 2026

পিছলো মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা, সিদ্ধান্ত নিতে বিশেষজ্ঞ কমিটি গঠন

Date:

Share post:

পিছিয়ে গেল মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা। বুধবার দুপুর ২টোয় সূচি ঘোষণার কথা মঙ্গলবারই জানানো হয়েছিল। কিন্তু সেটি স্থগিত রাখা হয়েছে। কারণ, এ বিষয়ে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। 72 ঘণ্টার মধ্যে সেই কমিটিকে জানাতে হবে মাধ্যমিক (Secondary), উচ্চমাধ্যমিক (Higher Secondary)পরীক্ষা আদৌ হবে সম্ভব কি না? হলে কীভাবে সূচি তৈরি হবে এবং কীভাবে মূল্যায়ন হবে? তারপর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

কারা কারা থাকছেন এই বিশেষজ্ঞ কমিটিতে? থাকছেন মাধ্যমিক শিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের শীর্ষস্থানীয় আধিকারিকরা, শিক্ষাবিদরা, চিকিৎসকরা, মনোবিদরা, শিশু অধিকার রক্ষা কমিটির পক্ষে অনন্যা চক্রবর্তী এবং শিশুদের নিয়ে কাজ করে এমন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা। করোনা পরিস্থিতিতে পরীক্ষার্থীদের বড় পরীক্ষায় বসা নিয়ে কী ধরনের সমস্যা হতে পারে? স্কুলের নম্বর অনুযায়ী মূল্যায়ন হলে সেটাই বা কীভাবে করা হবে? তা সবই খতিয়ে দেখবে বিশেষজ্ঞ কমিটি।

মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের পরীক্ষার (Examination)ফলের উপর আগামী দিনের উচ্চশিক্ষা এবং কর্মক্ষেত্রের অনেকটাই নির্ভর করে। এই পরিস্থিতিতে কীভাবে সুরক্ষিত ভাবে পরীক্ষা নেওয়া যায় সে বিষয়টা খতিয়ে দেখবে বিশেষজ্ঞ কমিটি। এক্ষেত্রে যদি পরীক্ষা নেওয়া না যায় তাহলে কীভাবে মূল্যায়ন করা হবে যাতে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের সুরক্ষিত থাকে, সেটা গুরুত্ব দিয়ে দেখা হবে।

মঙ্গলবারই বাতিল হয়েছে সিবিএসই (Cbse)দ্বাদশ পরীক্ষা। বাতিল হয়েছে আইএসসি (Isc) পরীক্ষাও। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির (Narendra Modi) নেতৃত্বে সিবিএসই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। দ্বাদশের পড়ুয়াদের মূল্যায়ন কীভাবে হবে তা নির্দিষ্ট সময়ের মধ্যে সংশ্লিষ্ট বোর্ডই ঠিক করবে বলে জানিয়েছে কেন্দ্রে। সঙ্গে এও বলা হয়েছে, গত বছরের মতোই কোনও পড়ুয়া পরীক্ষা দিতে চাইলে সেক্ষেত্রে পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের জন্য পরীক্ষার ব্যবস্থা করবে সিবিএসই। এই পরিস্থিতিতে এখন মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে বিশেষজ্ঞ কমিটির কী সুপারিশ করে সেটাই দেখার।

Advt

 

Related articles

শুভেন্দুর পরেই শপথ দিলীপের! মন্ত্রিসভার ‘সেকেন্ড ম্যান’ কে- বুঝিয়ে দিল গেরুয়া শিবির!

রাজ্যের প্রথম বিজেপি (BJP) সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। শনিবার, ব্রিগেডের মঞ্চে তাঁর...

শপথে বিজেপির চাঁদের হাট: মন্ত্রী হচ্ছেন শুভেন্দুসহ ৬

মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা আগে হয়ে গিয়েছিল। রবীন্দ্রজয়ন্তীর সকালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন শুভেন্দু অধিকারী...

বাংলায় রবি প্রণাম: সোশ্যাল মিডিয়া থেকে ব্রিগেডে শ্রদ্ধা মোদির

আজ রবীন্দ্রজয়ন্তী। শনিবার পশ্চিমবঙ্গে রওনা দেওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় বাংলায় লিখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানিয়েছিলেন প্রাধানমন্ত্রী নরেন্দ্র...

ঝালমুড়ি, মিষ্টি থেকে পলাশির গেট: শপথ মঞ্চ থেকে বাঙালিয়ানায় শান বিজেপির

প্রথমবার বাংলায় বিজেপির সরকার। বারবার দশকের পর দশক ধরে যে রাজনৈতিক দলকে বহিরাগত তকমা পেতে হয়েছে, বিপুল সংখ্যা...