Sunday, June 14, 2026

এই প্রথম নবাগত সন্তানের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন শ্রেয়া ঘোষাল

Date:

Share post:

মা  হয়ে কথা দিয়েছিলেন মাতৃত্বের আনন্দ, মাতৃত্বের গর্ব, মাতৃত্বের অহংকার, মা হওয়ার সুখটুকু ভাগ করে নেবেন সবার সঙ্গে। কথা রাখলেন শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। ঠিক ১৩ দিনের মাথায় সদ্যোজাত পুত্র সন্তানের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন। বাবা মায়ের কোলে ছোট্ট দেবয়ান (Devyaan Mukhopadhyaya)। আর এই পুঁচকে একরত্তির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে মুহূর্ত বিলম্ব হয়নি। ছেলেকে কোলে নিয়ে প্রথমবার সোশ্যাল মিডিয়ায় হাজির হলেন ‘মা’ শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। সঙ্গে স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায় (Shiladitya Mukhopadhyaya) ।

 

নিজেদের একান্ত মুহূর্তের ছবি পোস্ট করে শ্রেয়া লিখেছেন, “পরিচয় করিয়ে দিচ্ছি – দেবয়ান মুখোপাধ্যায় (Devyaan Mukhopadhyaya)। গত ২২ মে জীবনে এসেছে এবং জীবনের অর্থটাই বদলে দিয়েছে। রামধনুর সাত রঙে আমাদের জীবনটাকে রঙিন করে দিয়েছে। জন্ম মুহূর্ত থেকে প্রথম দেখাতেই আমাদের মন ভরিয়ে দিয়েছে। এ এমন এক ভালবাসা যা শুধু একজন বাবা এবং মাই অনুভব করতে পারেন। একেবারে নিখাদ অফুরন্ত অনবদ্য এই ভালবাসা।”

 

গত ২২ মে পুত্রসন্তানের জন্মের কথা জানিয়েছিলেন শ্রেয়া এবং শিলাদিত্য। সুখবর দিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, “ঈশ্বরের আশীর্বাদে আজ দুপুরে পুত্রসন্তানকে পেয়েছি। এই আবেগ আমি আগে কোনওদিন অনুভব করিনি। শিলাদিত্য, আমি আর আমাদের পরিবার আনন্দে আত্মহারা। আমাদের ছোট্ট মানুষটাকে অসংখ্য আশীর্বাদে ভরিয়ে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।২০১৫ সালে ছোটবেলার বন্ধু শিলাদিত্যকে পুরোপুরি বাঙালি রীতি ও আচার মেনে বিয়ে করেন শ্রেয়া ঘোষাল। তারও ১০ বছর আগে থেকে তাঁদের প্রেমপর্ব চলছিল।

Related articles

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

শনিবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে জাতীয় কর্মসমিতির বৈঠক হয়। সেই বৈঠক থেকে নেত্রীর বার্তা, লড়াই চলছে। লড়াই চলবে।...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...