Friday, May 22, 2026

মেহুল চোকসির জামিনের আবেদন খারিজ হলো ডোমিনিকা আদালতে

Date:

Share post:

আদালতে জোর ধাক্কা খেলেন পিএনবি দুর্নীতি(PNB scam) মামলায় অভিযুক্ত মেহুল চোকসি(Mehul Choksi)। ভারত থেকে পলাতক এই হিরে ব্যবসায়ীর জামিনের আর্জি খারিজ করল ডোমিনিকা আদালত। যদিও মেহুলকে বাঁচাতে তাঁর আইনজীবী ইতিমধ্যেই উচ্চতর আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়ে দিয়েছেন।

উল্লেখ্য, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ১৩ হাজার কোটি টাকার দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত নীরব মোদী ও তাঁর মামা মেহুল চোকসি। পিএনবি কেলেঙ্কারির তথ্য সামনে আসার পরই ভারত ছেড়ে পালায় এই দুই অভিযুক্ত। লন্ডনে আশ্রয় নেয় নিরব মোদী এবং অ্যান্টিগুয়াতে মেহুল। তবে মেহুলকে ফেরাতে অ্যান্টিগুয়া সরকারের ওপর চাপ বাড়ায় ভারত। পরিস্থিতি বেগতিক বুঝে অ্যান্টিগুয়া ছেড়ে কিউবা পালানোর চেষ্টা করে মেহুল। এই পরিস্থিতিতে জলপথে অবৈধভাবে ডোমিনিকায় প্রবেশের অভিযোগে সে দেশের পুলিশের হাতে গ্রেফতার হন পিএনবি মামলায় অন্যতম অভিযুক্ত মেহুল চোকসি।

আরও পড়ুন:বেআইনিভাবে কোভিড ওষুধ মজুত করেছে গম্ভীরের সংস্থা, হাইকোর্টকে জানালো ড্রাগ কন্ট্রোলার

গ্রেফতারের পর বর্তমানে অ্যান্টিগুয়া নাগরিকত্বকে হাতিয়ার করেই বাঁচার চেষ্টায় মরিয়া জালিয়াত ওই হিরে ব্যবসায়ী। যদিও কড়া আইনের বেড়াজালে গত বুধবার থেকে ডোমিনিকায় বিচার শুরু হয় মেহুলের। এখানেই তার জামিনে অসম্মতি জানাল ডোমিনিকা আদালত।

Advt

Related articles

ঘর্মাক্ত দক্ষিণবঙ্গের ৯ জেলায় বৃষ্টির পূর্বাভাস! দুর্যোগ জারি উত্তরে

জ্যৈষ্ঠের গরমে শুক্রবার সকালে হালকা মেঘের দেখা মিললেও ,বেলা গড়াতেই তীব্র অস্বস্তিকর গরমের ইঙ্গিত দিতে শুরু করেছে প্রকৃতি।...

সোনা পাপ্পু মামলায় শুক্রবার সাতসকালে শহরজুড়ে ইডি হানা, তল্লাশি অভিযান মুর্শিদাবাদেও

জমি কেলেঙ্কারির তদন্তে কলকাতা ও জেলা মিলিয়ে ৯ জায়গায় কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি অভিযান। শুক্রবার সাতসকালে কসবা, চক্রবেড়িয়া, রয়েড...

ভোট পরবর্তী হিংসায় উস্কানির অভিযোগ, এবার কাঠগড়ায় পরমব্রত-স্বস্তিকা!

নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় (Social Media Post) উস্কানিমূলক পোস্ট করায় এবার টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়...

আজ দিল্লিতে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী সাক্ষাতের সম্ভাবনা 

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার পর প্রথম দিল্লি সফরে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী।...