Monday, May 11, 2026

করোনা বিধিভঙ্গ, বলিউড তারকা টাইগার ও দিশার নামে এফআইআর দায়ের করল মুম্বই পুলিশ

Date:

Share post:

করোনা (corona pandemic) নিয়ম বিধি ভাঙ্গার অপরাধে বলিউড তারকা টাইগার এবং দিশার (Bollywood star tiger and Disha) নামে এফআইআর(FIR) দায়ের করল মুম্বই পুলিশ।পুলিশের তরফে জানানো হয়েছে, মুম্বইয়ের রাস্তায় দুপুর দুটোর পর টাইগার এবং দিশা ঘুরছিলেন। কেন ঘুরছিলেন, কী প্রয়োজন ছিল সে বিষয়ে তাঁরা কোনো জবাব দেননি। করোনা সংক্রমনের জন্য গোটা মহারাষ্ট্র জুড়ে লকডাউন চলছে। এই পরিস্থিতিতে বাড়ি থেকে বের হওয়ার কারণ জানতে চাওয়া হলে দুজনেই কোনও সঠিক কারণ দেখাতে পারেননি । ফলে সরকারি আদেশ অমান্য করার অভিযোগে ভারতীয় দন্ডবিধির ১৮৮ নম্বর ধারায় টাইগার ও দিশার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বলে জানা গিয়েছে।

আগামী ১৫ জুন পর্যন্ত মহারাষ্ট্র সরকার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য লকডাউনের নির্দেশ দিয়েছে। প্রয়োজনীয় দোকান খোলা থাকছে সকাল সাতটা থেকে দুপুর দুটো পর্যন্ত। মহারাষ্ট্র সরকার জানিয়েছে সংক্রমন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তাই রাজ্য সরকারের পক্ষ থেকে সর্বস্তরের মানুষের কাছে নিয়ম মেনে চলার আর্জি জানানো হয়েছে। বলিউড তারকাদের দেখে সাধারণ মানুষ বরাবরই অনুপ্রাণিত হন । সেই তারাই যদি আস আইন বিরুদ্ধে কাজ করেন, তাহলে সাধারন মানুষের কাছে ভুল বার্তা যাবে। যদিও মামলা দায়ের নিয়ে টাইগার বা দিশা কেউই এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি।

Related articles

নাগরিকের নিরাপত্তায় জোর, প্রশাসনিক বৈঠকে আধিকারিকদের নির্ভয়ে কাজ করার বার্তা মুখ্যমন্ত্রীর

মন্ত্রিসভার বৈঠকের পরে নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। আর সেখানেই নাগরিক সুরক্ষায় জোর দিয়েছেন...

হারের ব্যবধান ৩২ লক্ষ, নাম বিবেচনাধীন ৩৫ লক্ষ! কল্যাণকে ইন্টারলোকিউটরি অ্যাপ্লিকেশন করতে বলল সুপ্রিম কোর্ট

বাংলায় এসআইআরে (SIR) প্রায় ৩৫ লক্ষ ভোটারের আবেদন ট্রাইব্যুনালে ঝুলে থাকায় বাংলা জুড়ে ভোটের ফলে এর প্রভাব যে...

IPL: মাঠে মেজাজ হারালেন আরসিবি কোচ, কড়া পদক্ষেপ বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্লে অফের (play off) লড়াই যত জমে উঠছে, ততই বাড়ছে মাঠের উত্তেজনা। গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বইকে হারিয়ে...

‘ডবল লেয়ার’ নিরাপত্তা বলয়ে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু

নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু আধিকারীর (Shuvendu Adhikari) নিরাপত্তা নিয়ে 'অতি সতর্ক' প্রশাসন! নবান্ন সূত্রে খবর, আপাতত আগামী কয়েক মাস...