Thursday, June 25, 2026

গোপালপুরে ঘরছাড়া বিজেপি কর্মীদের ফেরানোর উদ্যোগ নিলেন তৃণমূলের ব্লক সভাপতি 

Date:

Share post:

গোপালপুরে ঘরছাড়া বিজেপি কর্মীদের ফেরানোর উদ্যোগ নিলেন তৃণমূলের ব্লক সভাপতি দেবদাস বক্সি। কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি জানিয়েছেন তাঁরা হিংসার রাজনীতি করেন না।নির্বাচনের পর থেকেই এলাকার বেশ কিছু বিজেপি কর্মী -সমর্থক বাড়ির বাইরে ছিলেন। এবং আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিলেন বলে অভিযোগ। দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রদীপ মজুমদার ঘরছাড়া বিজেপি কর্মীদের ঘরে ফিরিয়ে আনার নির্দেশ দেন ব্লক সভাপতিকে। বিধায়কের নির্দেশ মতই কাঁকসার তৃণমূলের ব্লক সভাপতি দেবদাস গোপালপুরে ঘরছাড়া বিজেপি কর্মীদের ফেরানোর উদ্যোগ নিলেন তৃণমূলের ব্লক সভাপতি দেবদাস বক্সি ঘর ছাড়া বিজেপি কর্মীদের ঘরে ফেরানোর উদ্যোগ নেন। শুক্রবার প্রায় ১০ জন বিজেপি কর্মী সমর্থককে তিনি বাড়ি ফিরিয়ে আনেন। সেইসঙ্গে এলাকায় যাতে শান্তির পরিবেশ বজায় থাকে সেজন্য ঘরে ফেরা বিজেপি কর্মী সমর্থকদের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন ব্লক সভাপতি । তৃণমূলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ঘরছাড়া বিজেপি কর্মী সমর্থকরা ।

 

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...