Saturday, March 14, 2026

রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত ৩০, মারণ ছত্রাকের প্রতিষেধক কেনার ক্ষেত্রে জারি নয়া নির্দেশিকা

Date:

Share post:

রাজ্যে আরও ৪ জন মিউকরমাইকোসিস আক্রান্তের হদিশ মিলল। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, এখনও পর্যন্ত রাজ্যে মিউকরমাইকোসিসে মোট আক্রান্তের সংখ্যা ৩০ জন। মারা গিয়েছেন ৬ জন। ৪ জন মিউকরমাইকোসিস আক্রান্তের মধ্যে ২ জন এনআরএস হাসপাতালে চিকিৎসাধীন। বাকি দু’জন আরজিকর মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাধীন। পাশাপাশি মিউকরমাইকোসিসের ইঞ্জেকশন কেনার ক্ষেত্রে নয়া নির্দেশিকা জারি করল রাজ্য সরকার।

আরও পড়ুন-নতুন প্রজাতি রুখতে টিকাকরণের ব্যবধান কমানো প্রয়োজন, নতুন তথ্য নিয়ে হাজির ল্যানসেট

করোনার রিপোর্ট নেগেটিভ আসার পরই ২ জন মিউকরমাইকোসিসে আক্রান্ত হন। হাসপাতাল সূত্রে খবর, ৩ জন সন্দেহভাজনকে চিহ্নিত করে ইএনটি বিভাগে ভর্তি করা হয়। তারপরই পরীক্ষায় জানা যায়, এর মধ্যে ২ জন মিউকরমাইকোসিসে আক্রান্ত। হাসপাতাল সূত্রে খবর, এদের মধ্যে একজনের অস্ত্রোপচার হয়েছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। আজ আরেকজনের অস্ত্রোপচারের সম্ভাবনা। ৪ জন আক্রান্তের রিপোর্ট স্বাস্থ্য ভবনে পাঠানো হয়েছে।

করোনা পরিস্থিতির মধ্যেই আরও উদ্বেগ বাড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিস সংক্রমণ। স্বাস্থ্য দফতরের গতকালের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে মিউকরমাইকোসিসে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এই মুহূর্তে ৩০ জন এই রোগে আক্রান্ত। গোটা রাজ্যে সন্দেহভাজনের সংখ্যা ৭০। এরই মধ্যে স্বাস্থ্যভবন নয়া নির্দেশিকা জারি করেছে, সরকার নির্ধারিত ৭টি সংস্থা থেকে কিনতে হবে মিউকরমাইকোসিসের ইনজেকশন। মিউকরমাইকোসিসের ইঞ্জেকশন কিনতে পারবে শুধু হাসপাতাল ও নার্সিংহোম। প্রেসক্রিপশন দেখিয়ে কেনা যাবে না ইঞ্জেকশন।

Advt

spot_img

Related articles

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...