Saturday, May 16, 2026

গুরুত্ব বাড়ল অভিষেকের, এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক

Date:

Share post:

মেগা শীর্ষ বৈঠকে দলে গুরুত্বপূর্ণ রদবদল করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গুরুত্ব বাড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Benarjee)। যুব তৃণমূল সভাপতির পদ থেকে সরলেন অভিষেক। তাঁকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক করা হল। অভিষেকের জায়গায় যুব তৃণমূল সভানেত্রী হলেন সায়নী ঘোষ (Sayani Ghosh)। গুরুত্বপূর্ণ পদে আনা হল তৃণমূল মুখপাত্র তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষকে (Kunal Ghosh)। দলের মেগা শীর্ষ বৈঠকে প্রথমেই এক ব্যক্তি এক পদের কথা ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো। তিনি জানান, দলের রদবদল শুরু হয়েছে। এক মাস ধরে এই প্রক্রিয়া চলবে। তারপরে যে যে পদে রদবদল হয়েছে তা ঘোষণা করেন মমতা।

 

তৃণমূলের যে যে পদে রদবদল –

 

• সর্বভারতীয়  সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়

 

• যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ

 

• মহিলা সভানেত্রী কাকলি ঘোষদস্তিদার

 

• রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ

 

• আইএনটিটিইউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় সভানেত্রী দোলা সেন

 

• কৃষক ও ক্ষেতমজুর সেলে সভাপতি পূর্ণেন্দু বসু

 

• সাংস্কৃতিক সেলের প্রধান রাজ চক্রবর্তী

 

• বঙ্গ জননী বাহিনীর সভানেত্রী মালা রায়

• রাজ্য সম্পাদক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়,

আশিস চক্রবর্তী,  অসীম মাজি,

বেচারাম মান্না।

 

 

দলের সাধারণ সম্পাদক হওয়ার জন্য কুণাল ঘোষকে অভিনন্দন জানিয়েছেন স্বয়ং তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, জাতীয় স্তরে আরো মুখ আনা হবে।

 

মমতা বলেন, সরকারি সব কাজ যেন ঠিকভাবে হয় সেদিকে নজর দিতে হবে। জোর দিতে হবে উত্তরবঙ্গের সংগঠনের উপর। শিক্ষার সেলকে ঢেলে সাজানো হবে। বালি, কয়লায় বিজেপি জড়িত। দলীয় কর্মীদের সেখান থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন মমতা।

 

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...