Monday, April 6, 2026

আর্থিক অনটনে না খেতে পেয়ে ঘরবন্দি মা মেয়ে, স্থানীয়দের তৎপরতায় উদ্ধার

Date:

Share post:

করোনা অতিমারি এবং কার্যত লকডাউন পরিস্থিতিতে একরকম চিন্তায় পড়েছে খেটে খাওয়া মানুষরা। দেশে কাজ হারিয়েছেন প্রায় ২ কোটিরও বেশি মানুষ। দাম বাড়ছে খাদ্যশস্যের, ভোজ্য তেলের। দাম বাড়ছে জ্বালানির। এই পরিস্থিতিতে মাএবং মেয়ে পূর্ব কলকাতার একটি বাড়িতে একাই থাকতেন। দুজনকে প্রায় ১০দিন ঘর থেকে বেরোতে দেখা যাচ্ছিলো না৷ স্থানীয়দের সন্দেহ হওয়ায় ঘরের দরজা ভেঙে ঢুকে দেখেন একরকম মৃতপ্রায় অবস্থায় মা-মেয়ে পড়ে রয়েছেন।

ঘটনাটি পূর্ব কলকাতার ট্যাংরা থানা এলাকার শীল লেনের৷ মা কৃষ্ণা দাস (৬০) এবং মেয়ে সোমা দাস (৩৮) দু’জনই থাকতো৷ স্থানীয়দের কথায়, আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল তাঁদের৷ স্থানীয়রা জানাচ্ছেন, প্রায় দিন দশেক ঘর থেকে বেরোতে দেখেননি তাঁরা। এলাকার লোকজনের সন্দেহ হয়৷ শনিবার দরজা ভেঙে ঢোকেন স্থানীয়রা। ঢুকে দেখেন ঘরের মধ্যে মৃতপ্রায় অবস্থায় মেঝেতে পড়ে রয়েছেন মেয়ে এবং খাটে মা!

আরও পড়ুন-পিতৃবিয়োগ ‘সাইকেল গার্ল’ জ্যোতির, কিশোরীর পাশে প্রিয়াঙ্কা গান্ধী

এই ঘটনার কথা জানতে পেরে এলাকার বাসিন্দা তথা তৃণমূলকর্মী অলোক খাটুয়া, ধর্মেন্দ্র সাউ, নিতাই সরকার পুলিশে খবর দেন৷ কিছুক্ষণের মধ্যেই ট্যাংরা থানা পুলিশ আসে ওই বাড়িতে। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ চিকিৎসা চলছে তাঁদের। অবস্থা আশঙ্কাজনক৷ এলাকাবাসীর ধারণা, টাকা-পয়সার অভাবে চিকিৎসা করাতে না পেরে মৃত্যুর প্রতীক্ষা করছিলেন তাঁরা৷ এতদিন কিছু খাবারও জোটেনি বলে মন্তব্য স্থানীয়দের।

Advt

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...