Friday, May 8, 2026

টি-২০ বিশ্বকাপ আয়োজনে আমিরশাহির পাশাপাশি বিকল্প হিসাবে উঠে এল ওমানের নাম

Date:

Share post:

দেশে এই মুহূর্তে চলছে করোনার(Corona) দ্বিতীয় ঢেউ। দিনে আক্রান্ত সংখ‍্যা লক্ষাধিক। এই ক্ষেত্রে যে অক্টোবরে দেশের মাটিতে টি-২০ বিশ্বকাপ( t-20 world cup) আয়োজন করা অসম্ভব। তা কার্যত বুঝতে পারছে বিসিসিআই( bcci)। তবে এখনই এই নিয়ে চুরান্ত কোন সিদ্ধান্ত নেয়নি ভারতীয় বোর্ড। নামপ্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক কর্তা সংবাদ সংস্থাকে বলেন, টি-২০ বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে আইসিসির ( icc)বোর্ড মিটিংয়ে ভারতের তরফে সময় চাওয়া হয়েছে ঠিকই, কিন্তু এটাও বলা হয়েছে যে প্রতিযোগিতা যেখানেই হোক না কেন, বিসিসিআইকে আয়োজনের স্বত্ব রাখতে দিতে হবে। আর এতেই ভারতে টি-২০ বিশ্বকাপ আয়োজন নিয়ে থেকে যাচ্ছে একটা প্রশ্নচিহ্ন।

ইতিমধ্যেই বিকল্প হিসেবে  শোনা যাচ্ছে সংযুক্ত আরব আমিরশাহি নাম। শনিবার যোগ হয়েছে ওমানের নাম। শোনা যাচ্ছে আবু ধাবি, দুবাই এবং শারজার পাশাপাশি কিছু খেলা হতে পারে ওমানের রাজধানীতে।

নামপ্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক কর্তা এদিন সংবাদ সংস্থাকে বলেন, “আইসিসির বোর্ড মিটিংয়ে ভারতের তরফে সময় চাওয়া হয়েছে ঠিকই, কিন্তু এটাও বলা হয়েছে যে প্রতিযোগিতা যেখানেই হোক না কেন, বিসিসিআইকে আয়োজনের স্বত্ব রাখতে দিতে হবে। প্রাথমিক রাউন্ডের খেলাগুলির জন্যেই ওমানের রাজধানীতে করার কথা ভাবা হচ্ছে। এখন দিনে লক্ষাধিক আক্রান্ত হচ্ছেন। কিন্তু ২৮ জুনের বৈঠকে যদি আপনি ভারতে বিশ্বকাপ করার সিদ্ধান্ত নেন, তাহলে কী করে বুঝবেন অক্টোবরে অবস্থা কেমন থাকবে? যদি তৃতীয় ঢেউ আসে তখন? বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় যদি কেউ আক্রান্ত হয়, তাহলে আইপিএলের মতো দুম করে বন্ধ করা যাবে না।”

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

Advt

Related articles

রাজ্যে এলেন অমিত শাহ, বিমানবন্দর থেকে সোজা দক্ষিণেশ্বরের যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী 

বিজেপির বঙ্গজয়ের পর কলকাতায় এলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Home Minister Amit Shah)। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার বিকেলে দলীয়...

মাধ্যমিকের মেধাতালিকার প্রথম দশে ১৯ জেলার ১৩১ জন, নেই কলকাতা

শুক্রবার সকালের সাংবাদিক বৈঠক করে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik result) ঘোষণা করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ...

রাজ্যে পালাবদলের জের! শীর্ষ আদালতে আরও তিন সপ্তাহ পিছিয়ে গেল ডিএ মামলা 

রাজ্যে দীর্ঘ ১৫ বছর পর ক্ষমতার পালাবদলের রেশ এবার পৌঁছল সুপ্রিম কোর্টেও। দীর্ঘ প্রতীক্ষিত মহার্ঘ ভাতা বা ডিএ...

মাধ্যমিকে পাশের হারে কলকাতাকে টেক্কা জেলার, পাশের হারে শীর্ষে কালিম্পং

প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার ফলাফল (Madhyamik Result)। পাশের হার ৮৬.৮৩ শতাংশ। জেলাভিত্তিক পাশের হারে দক্ষিণবঙ্গ কে টেক্কা দিয়েছে...