Sunday, June 7, 2026

কোভিড বিধি মেনে পানিহাটি স্পোর্টিং সেন্টারে রক্তদান শিবির

Date:

Share post:

একদিকে কোভিড সংক্রমণ আর অন্যদিকে প্রচণ্ড গরম।ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের অপ্রতুলতা। সেই চাহিদা মেটাতে পানিহাটি স্পোর্টিং সেন্টার আয়োজন করেছিল এক রক্তদান শিবিরের। রবিবার এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ। উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়, পানিহাটি পুরসভার মুখ্য প্রশাসক মলয় রায় প্রমুখ ।

কোভিডের সব নিয়ম বিধি মেনে এখানে ৫২ জন রক্তদান করেন । নির্মল ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোভিডের বিরুদ্ধে রাজ্যবাসীর পাশে দাঁড়িয়েছেন। দুয়ারে দুয়ারে রেশনের খাদ্য সামগ্রী যেমন পৌঁছে দেওয়া হচ্ছে, তেমনি সাধারণ মানুষের কাছে খাবার পৌঁছে দিচ্ছি আমরা । আজকের এই রক্তদান শিবির ছোট আকারে হলেও আরও বেশি করে প্রয়োজন। এলাকার মানুষ যেভাবে এগিয়ে এসেছেন এই রক্তদান কে সাফল্যমন্ডিত করতে তা সাধুবাদযোগ্য ।

সৌগত রায় বলেন, রক্তদান মহৎ কাজ। যেভাবে তরুণ প্রজন্ম এগিয়ে এসেছে তা আগামী দিনে যাতে বজায় থাকে সেদিকে আমাদের প্রত্যেকের নজর রাখতে হবে। আমরা সাহায্যের হাত সবসময় বাড়িয়ে দেব।

গরমে এমন একটি রক্তদান শিবিরের আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন সবাই ।

Advt

Related articles

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...

মেরামতির কাজের জন্য আজ বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথে যাতায়াতের নির্দেশ

নিয়মমাফিক সংস্কার ও মেরামতির কাজের জন্য রবিবার ভোর ৫টা থেকে বিদ্যাসাগর সেতুতে (দ্বিতীয় হুগলী সেতু) যান চলাচল সম্পূর্ণভাবে...

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...