Saturday, March 14, 2026

সায়নীকে কটাক্ষের টুইট তথাগতর, পাল্টা জবাব দিলেন অভিষেকও

Date:

Share post:

ভোটে হারার পর কার্যত কোনও কাজ নেই বিজেপি নেতা তথাগত রায়ের, তাঁর দৈনন্দিন টুইট দেখলেই তা বোঝা যায়। এবার পুরনো প্রসঙ্গ টেনে ফের একবার সায়নী ঘোষকে আক্রমণ করতে নামলেন তিনি। সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনাও করেছেন তিনি। কড়া জবাব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

সোমবার তথাগত টুইটারে লেখেন, “শিবলিঙ্গে কনডম পরিয়ে (কবে পরিয়েছিলেন সেটা অবান্তর) আমার মতন তাবৎ হিন্দুকে, বিশেষত শিবভক্তদের, চরম অপমান করেছেন সায়নী ঘোষ। তাকে উত্তরোত্তর সম্মান দিয়ে হিন্দুদের কি বলতে চাইছেন মমতা? “আমি ভোটে জিতেছি, এবার যা খুশি করব। তোরা অসহায় হিন্দুরা কি করতে পারিস”?

তথাগতর এই টুইট নিয়ে ইতিমধ্যেই তীব্র সমালোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া এবং রাজনৈতিক মহলে। আসলে অভিনয় থেকে প্রত্যক্ষ রাজনীতিতে নেমেই সায়নীর এমন একের পর এক সাফল্য ঠিক মেনে নিতে পারছেন না তথাগত। তথাগতর সঙ্গে সায়নীর এই লড়াই ভোটের আগেও দেখা গিয়েছিল। ফের একবার সায়নীর সমালোচনা করে রাজ্য রাজনীতিতে ভেসে থাকতে চাইছেন তথাগত। তাই শিবলিঙ্গে কন্ডোম পরানোর প্রসঙ্গ টেনে এনে তৃণমূল যুব সভানেত্রী সায়নীকে এবং একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন।
কিন্তু তথাগতর এই কুৎসার রাজনীতি যে কাজে দেবে না তা বুঝিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি পরিষ্কার বলেছেন, ভোটে হেরেও শিক্ষা হয়নি। এসব হিন্দু-মুসলমান করে কিছু লাভ হবে না। সব কেন্দ্রে ওই প্রচার করেছে। তারপরও সব জায়গায় সেই হিন্দুরাই তৃণমূলকে ভোট দিয়ে জিতিয়ে এনেছে।

Advt

spot_img

Related articles

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...