Friday, February 27, 2026

পাড়ায় রান্নাঘর: মহামারিতে দুঃস্থ মানুষের মুখে অন্ন তুলে দিচ্ছে কাঁকুড়গাছি যুবা সঙ্ঘ

Date:

Share post:

করোনা মহামারি আবহে চলছে সরকারি বিধি-নিষেধ। আর মহামারি মোকাবিলায় এই বিধি-নিষেধে কাজ হারিয়েছেন বহু মানুষ। এবার গরিব প্রান্তিক সেই মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলো কাঁকুড়গাছি যুবা সঙ্ঘ। স্থানীয় তৃণমূল বিধায়ক পরেশ পালের অনুপ্রেরনায় দোস্ত দুস্থ মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার মতো মহৎ উদ্যোগ নিয়েছেনন যুবা সঙ্ঘের সদস্যরা।

সানি সিংয়ের উদ্যোগে ক্লাব সদস্য শচীন, অয়ন, সিকান্দার, দীপ, রাকা, রোহিত, ভূষণ, বান্টি, রাজদীপ, অভিষেক, রাজ, আজয়দের মতো যুবকদের ব্যবস্থাপনায় কাঁকুড়গাছি বিসি রায় শিশু উদ্যানের সামনে “পাড়ায় রান্নাঘর” কর্মসূচি শুরু হলো। এই রান্নাঘর থেকে করোনা বিধি মেনে পেটপুরে এলাকাবাসীর জন্য ভাত, ডাল, ডিমের তরকারি, আলুর চিপস বিতরণ করা হলো। সঙ্গে দেওয়া হলো আম।

যুবা সঙ্ঘের এমন উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ।

Advt

spot_img

Related articles

ইডেনের দর্শদকদের জন্য সুখবর, ম্যাচ শেষে থাকছে বিশেষ মেট্রো পরিষেবা

আগামী রবিবার ইডেনে(Eden) ওয়েস্ট ইন্ডিজের (West indies)বিরুদ্ধে সুপার আটের শেষ ম্যাচে নামবে ভারত। ভারতীয় বোলারদের জন্য কঠিন পরীক্ষা...

বেকসুর খালাস কেজরিওয়াল-সিসোদিয়া! দিল্লি আবগারি মামলায় CBI-কে ভর্ৎসনা আদালতের

বিজেপির প্ল্যান আরও একবার ভেস্তে গেল। সিবিআই দিয়ে আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল(Arvind Kejriwal) নাম বদনাম করা তো গেলই...

ভয়ঙ্কর ভূমিকম্প কলকাতায়, তীব্র আতঙ্ক মানুষের মধ্যে

তীব্র ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল কলকাতা(Kolkata)। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৮। ৫৫.৮ মাইল গভীরে ছিল ভূ-কম্পনের উৎসস্থল।...

মুখ্যমন্ত্রীই অনুপ্রেরণা, তৃণমূলের পতাকা হাতে নিয়ে মন্তব্য অ্যাথলিট স্বপ্নার 

জল্পনার অবসানে তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন অর্জুন পুরস্কারপ্রাপ্ত অ্যাথলিট স্বপ্না বর্মণ (Swapna Barman)। শুক্রবার সকালে কলকাতা তৃণমূল ভবনে...