Wednesday, April 29, 2026

বিধানসভা নির্বাচনে মমতাকে মুখ করে ত্রিপুরাতেও খেলা দেখাতে ঘুঁটি সাজাচ্ছে তৃণমূল

Date:

Share post:

বাংলার পর এখন ত্রিপুরাকে পাখির চোখ করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। ত্রিপুরাতে দুই বছর বাদে বিধানসভা নির্বাচনের ঘুঁটি এখন থেকেই সাজাতে শুরু করেছে তৃণমূল নেতৃত্ব।সেই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ করে ত্রিপুরাতেও খেলা দেখাতে চায় তৃণমূল। যে কারণে এখন থেকেই ত্রিপুরার রাজনীতিতে তৃণমূল ‘খেলা হবে’ স্লোগান তুলতে শুরু করেছে।
তৈরি হয়েছে মিউজিক ভিডিও । যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

এবারের নির্বাচনে বাংলায় ব্যাপক জয়ের পর তৃণমূল এবার আশাবাদী দেশের উত্তর পূর্বাঞ্চলের বাঙালি অধ্যুষিত ত্রিপুরাতে তারা ভালো ফল করবে।
বাংলায় যেভাবে হিন্দুত্ব বনাম বহিরাগত তত্বের উপর দাঁড়িয়ে বিজেপিকে মাঠের বাইরে করে দিয়ে শেষ হাসি হেসেছে তৃণমূল। সেখানে দাঁড়িয়ে ত্রিপুরাতেও বিজেপিকে রুখে দেওয়ার মতো শক্তি মূলত বাংলা থেকেই সংগ্রহ করে ফেলেছে তৃণমূল। এমনটাই মত তৃণমূল নেতৃত্বের অনেকেরই।

বাংলায় ব্যাপক জয়ের পরেই ত্রিপুরাতেও রাজনৈতিক ছবি পাল্টাতে শুরু করেছে বলে দাবি করেছে ত্রিপুরা তৃণমূল। ত্রিপুরা তৃণমূলের দাবি, পশ্চিমবঙ্গে নির্বাচনের ফলাফল বের হওয়ার পর তৃণমূলের ব্যাপক জয়ের প্রভাব পড়েছে ত্রিপুরাতেও।
গত ৪ মে থেকে এই পর্যন্ত বিজেপি ছেড়ে ২ হাজার ১২৩ জন তৃণমূলে যোগ দিয়েছেন। সেই সঙ্গে বহু নেতারাও তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখছেন।

ত্রিপুরা তৃণমূলের রাজ্য সভাপতি আশিস লাল সিং জানিয়েছেন, এখন অনেকে তৃণমূলে আসতে চাইলেও নিচুতলার কর্মী যাঁরা কঠিন সময়েও রাস্তায় নেমে লড়াই করেছেন, তাঁদের মতকে সব সময় গুরুত্ব দিতে হবে।
তিনি জানান, ত্রিপুরার মানুষ বুঝতে পেরেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় হলেন একমাত্র শান্তি ও উন্নয়নের কাণ্ডারি। মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় রেলমন্ত্রী থাকাকালীন ত্রিপুরার বিশ্রামগঞ্জে রেললাইনের রুট বদলে যেভাবে দশ হাজার মানুষকে উচ্ছেদ হওয়া থেকে বাঁচিয়েছিলেন, উপজাতিরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই কথা মনে রেখেছেন। ত্রিপুরায় এখনই ভোট হলে তৃণমূল সরকার গড়ার মতো অবস্থায় রয়েছে বলেও তাঁর দাবি।

বাংলায় নির্বাচনী ফলাফলে তৃণমূল তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফেরার সঙ্গে সঙ্গেই অসমের কাঞ্চনপুরে ১২০টি পরিবার, কামালপুরে দশটি পরিবারও তৃণমূলে যোগ দিয়েছে। এই যোগদানের স্রোত আগামী দিনে আরও বাড়বে বলেই ত্রিপুরার তৃণমূল নেতৃত্ব মনে করছে।

ত্রিপুরা রাজ্যে মোট আসন ৬০টি। গতবারের ভোটে বিজেপি জিতেছিল ৩৭টি আসনে, বামেদের জয় ছিল ১৫টিতে।

Advt

Related articles

ভোটারদের উপর লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনী: ছাড় পেল না মহিলা থেকে শিশু!

বাংলায় ভয়মুক্ত, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবি জানিয়ে রেকর্ড সংখ্যক কেন্দ্রীয় বাহিনী বাংলায় মোতয়েন করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয়...

গণতন্ত্রের উৎসবে সামিল সৌরভ থেকে ঝুলন, ভোট নিয়ে কী বললেন মহারাজ?

বুধবার সকাল থেকেই শুরু হয়েছে রাজ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। সাধারণ মানুষের মতোই গণতন্ত্রের উৎসবে সামিল খেলার মাঠের তারকারাও।...

ভোট দিতে না পেরে আত্মহত্যার হুমকি কৃষ্ণনগরের গাড়ি চালকদের!

নির্বাচনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে যখন বারবার আশ্বাস দিচ্ছে নির্বাচন কমিশন (Election Commission), ঠিক তখনই কৃষ্ণনগরে (Krishnanagar) সামনে...

মিতার পাশে মিতালি: অ্যাম্বুল্যান্সে ভোট দিতে গেলেন আহত তৃণমূল সাংসদ

আরামবাগে তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতা বাগের সমর্থনে অসুস্থ শরীরে অ্যাম্বুল্যান্সে করে ভোট দিতে গেলেন তৃণমূল সাংসদ মিতালী বাগ।...