Friday, June 12, 2026

বিজেপি আগে দলের কোন্দল মেটাক, তারপর সমালোচনা করবে: তীব্র কটাক্ষ অভিষেকের

Date:

Share post:

বিজেপি আগে নিজেদের দলের অন্তর্দ্বন্দ্ব মেটাক। তারপরে তৃণমূলের সমালোচনা করতে আসবে- রাজীব বন্দ্যোপাধ্যায়ের (Rajib Banerjee) ফেসবুক (Facebook) পোস্ট নিয়ে মন্তব্য করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ৩৫৬ ধারা জারির জুজু দেখালে বাংলার মানুষ ভালোভাবে নেয় না বলে নিজের পোস্টে লেখেন রাজীব বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, এ বিষয়ে পরোক্ষে রাজ্য সরকারের পাশে থাকার বার্তা দেন তিনি। মঙ্গলবার, দলের বর্ষীয়ান নেতা তথা সাংসদ সৌগত রায়ের (Sougata Ray) সঙ্গে দেখা করতে যান অভিষেক। সেখান থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিষেক জানান, ওরা নিজেরা আগে দলের ভিতরকার কোন্দল মেটাক, তারপরে তৃণমূলের সমালোচনা করতে আসবে।

বিজেপি (Bjp) নেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari) মন্তব্য নিয়েও এদিন তীব্র আক্রমণ করেছেন অভিষেক। তিনি বলেন, “ওনার লেভেল কী সেটা আগে ঠিক করুন। ৩ মাস আগে যখন ভোটের প্রচারে আমার বাপ-বাপান্ত করেছেন তখন কি ওনার লেভেলটা পড়ে গিয়েছিল? ওনার বাড়ির লোক তো ত্রিপল চুরিতে অভিযুক্ত”।

আরও পড়ুন-বিস্ফোরক রাজীব: ৩৫৬ ধারা নিয়ে দলের ভিন্নমত, বিলম্বিত বোধোদয়, মত কুণালের

বিজেপির এই কুৎসার রাজনীতি, বাংলার বিরুদ্ধে চক্রান্ত, ৩৫৬ ধারা জারি করার হুমকির জবাব বাংলার মানুষ বিপুল ভোটে তৃণমূলের জয়ী করে দিয়ে দিয়েছেন বলে মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advt

Related articles

‘কনফেডারেশন’ তৈরির আগেই শ্যুটিং সংক্রান্ত নির্দেশিকা জারি! ভাইরাল মেইল আইডি ঘিরে ধোঁয়াশা

রাজ্যে পালাবদলের পর টালিগঞ্জে স্টুডিও পাড়ায় ফেডারেশনের (FCTWEI) ভূমিকা কার্যত অচল, বিজেপি বিধায়িকা পাপিয়া অধিকারী (Papiya Adhikari) কনফেডারেশনের...

যোগীরাজ্যে RSS প্রধানকে লক্ষ্য করে চলন্ত ট্রেনে পাথর ছোড়ার অভিযোগ!

বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্যে অল্পের জন্য রক্ষা পেলেন আরএসএস প্রধান মোহন ভাগবত (RSS chief Mohan Bhagwat)। উত্তরপ্রদেশে...

অভিষেককে সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিআইডির, রবিবার ফের তলব

বিধানসভায় সই জাল মামলায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদ করল...

বিজেপির বিজয় মিছিলের বোমায় প্রাণ গেল খুদের! তামান্নায় বিপ্লব, তনভিরে নীরবতা কেন? প্রশ্ন তৃণমূলের

বিজেপির বিজয়োল্লাসের বলি ছোট্ট শিশু! বাংলায় একমাসের বিজেপি সরকারের বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আতঙ্কে বাইক থেকে ছিটকে...