Tuesday, May 26, 2026

কলকাতা সহ পশ্চিমবঙ্গে বাড়বে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ, সতর্ক করল আবহাওয়া দফতর

Date:

Share post:

বুধবার সকাল থেকেই মেঘলা আকাশ। মাঝেমধ্যে ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে কোথাও কোথাও। আজ রাজ্যজুড়েই বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, দক্ষিণবঙ্গে বাড়বে বজ্রবিদ্যুত সহ বৃষ্টির পরিমাণ। আগামিকাল থেকে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে।

আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, ১১ জুন উত্তর বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। ফলে শনি ও রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে হাওয়া অফিস সতর্ক করেছে মৎসজীবীদের। জানানো হয়েছে,মৎস্যজীবীদের আগামিকালের মধ্যে উপকূলে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার থেকে সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন-বজ্রাঘাতে স্বজনহারা পরিবারগুলির পাশে অভিষেক, আজ যাচ্ছেন মুর্শিদাবাদ

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, নিম্নচাপের কাঁধে ভর করেই আগামী ৭২ ঘণ্টার মধ্যে ঢুকবে মৌসুমী বায়ু। পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খন্ড এবং বিহারে মৌসুমী বায়ু ঢুকে পড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। গত রবিবারই দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর হাত ধরে উত্তরবঙ্গে ঢূকে গিয়েছে বর্ষা। উত্তরবঙ্গে আগামী ৫ দিন টানা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Advt

Related articles

লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে দোতলা বাস উল্টে মৃত ৬, আহত ১৫

উত্তরপ্রদেশের (Utterpradesh) উন্নাও জেলায় লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ৬ এবং গুরুতর জখম প্রায় ১৫ জন। মঙ্গলবার...

মোহনবাগানের সহ-সভাপতি পদ থেকে ইস্তফা কুণালের 

বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) ফুটবলপ্রীতি সর্বজনবিদিত। ছোটবেলা থেকেই থেকেই তিনি মোহনবাগান সমর্থক। তবে এবার প্রিয়...

ফের প্যারোলে মুক্তি রাম রহিমের, প্রশ্নের মুখে বিচার ব্যবস্থা

এই নিয়ে মোট ১৬ বার! আরও একবার প্যারোলে মুক্তি পেলেন গুরমিত রাম রহিম সিং (Ram Rahim)। সূত্রের খবর,...

দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সতর্কতা, সকালে বিক্ষিপ্ত বৃষ্টি কলকাতায়

বাড়ল অস্বস্তিকর গরম। মঙ্গলবার সকালে কলকাতায় একদফা বৃষ্টির (Rain in Kolkata) পর আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বেড়েছে বলে মনে...