Thursday, May 14, 2026

একত্রে ১০ সন্তানের জন্ম দিয়ে বিশ্বরেকর্ড গড়লেন দক্ষিণ আফ্রিকার মহিলা

Date:

Share post:

এক-দুই বা তিন নয়, একসঙ্গে ১০ সন্তানের জন্ম দিয়ে বিশ্ব রেকর্ড গড়ে ফেললেন দক্ষিণ আফ্রিকার এক মহিলা। শুনতে অবাক লাগলেও চমকে যাওয়ার মতো এমন ঘটনাই ঘটেছে বাস্তবে। চিকিৎসাবিজ্ঞানকে চমকে দেওয়ার মতো দক্ষিণ আফ্রিকার ওই মহিলার নাম গসিয়ামে থামারা সিথোলে (Gosiame Thamara Sithole)। সম্প্রতি যে দশ সন্তানের জন্ম তিনি দিয়েছেন তারমধ্যে ৭ পুত্র সন্তান এবং ৩টি কন্যা সন্তান।

জানা গিয়েছে, দক্ষিণ আফ্রিকার একুরহুলেনির (Ekurhuleni) একটি ছোট শহর থেম্বিসাতে বাড়ি গসিয়ামের। প্রেটোরিয়ার একটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে সম্প্রতি এই দশ সন্তানের জন্ম দেন তিনি। যদিও তিনি যে বিশ্ব রেকর্ড করতে চলেছেন সে সম্পর্কে কোনও ধারণা ছিল না গসিয়ামের। চিকিৎসকরাও অবগত ছিল না বিষয়টি নিয়ে। প্রথমে চিকিৎসকরা জানান একত্রে ছয় সন্তানের জন্ম দিতে চলেছেন ওই মহিলা। তারপর যখন স্ক্যান করা হয় দেখা যায় তার গর্ভে ৮ সন্তান রয়েছে। তবে সেই রিপোর্টও ভুল প্রমাণিত হয় প্রসবের পর। দেখা যায় একত্রে ১০টি সন্তান হয়েছে তাঁর। এতগুলি সন্তানের জন্ম দিলেও সম্পূর্ণ সুস্থ রয়েছেন ওই মহিলা। তবে তাঁর ১০ সদ্যোজাতকে কিছুদিনের জন্য ইনকিউবেটরে রাখার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। সবাই সুস্থ থাকায় তাদের বাড়ি নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়।

আরও পড়ুন:কলকাতায় চালু ‘Drive by Vaccination’, কত টাকায় কিনতে হচ্ছে টিকা?

এদিকে এই ঘটনায় যারপরনাই খুশি ১০ সন্তানের বাবা টেবোহো সোটেটসি। বিশ্বরেকর্ডের আগে এই দম্পতির আরও দুই সন্তান রয়েছে। তাদের বর্তমান বয়স ৬ বছর। উল্লেখ্য, এর আগে একত্রে ৯ সন্তানের জন্ম দিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন মালির মহিলা হালিমা সিজের। যদিও মাত্র এক মাসের মধ্যেই ভেঙে গেল পুরনো সেই রেকর্ড।

Advt

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...