Thursday, June 4, 2026

ভারতীয় ব্যবসায়ীদের শর্ত মানল বাংলাদেশ, ফের সচল হিলি স্থলবন্দর

Date:

Share post:

বিশেষ প্রতিনিধি, ঢাকা

ভারতীয় ব্যবসায়ীদের শর্ত মেনেই সচল হল গুরুত্বপূর্ণ হিলি স্থলবন্দর। সকাল থেকে দুপুর পর্যন্ত একবেলা আমদানি-রফতানি বন্ধ রাখলেও ভারতের ব্যবসায়ীদের আংশিক শর্ত মেনে নেওয়ায় শেষপর্যন্ত স্বাভাবিকভাবেই হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি-রফতানি ফের শুরু হয়েছে ।

আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় ভারত থেকে পণ্য বোঝাই একটি ট্রাক বন্দরে প্রবেশ করে । ফের সচল হয় হিলি বন্দর।
ভারতীয় ব্যবসায়ীরা স্বাস্থ্যবিধি মানতে অনীহা প্রকাশ করে গত ৬ মে বাংলাদেশের ব্যবসায়ীদের চিঠি দিয়েছিল। সেই চিঠির পরিপ্রেক্ষিতে আজ বুধবার থেকে হিলি স্থলবন্দর দিয়ে রফতানি বন্ধ থাকবে বলে ঘোষণা করেছিল বাংলাদেশের ব্যবসায়ী সংগঠন। সেই অনুযায়ী সকাল থেকে বন্দরের আমদানি-রফতানি বন্ধও হয়ে যায়।

ভারতীয় এক্সপোর্টার অ্যান্ড সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের দেওয়া ৪টি র্শত বাংলাদেশের ব্যবসায়ীরা আংশিক মেনে নেওয়ায় ফের আমদানি-রফতানি চালু হয়েছে।
বাংলা হিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আজিজ জানিয়েছেন, তাদের দাবির প্রেক্ষিতে বিকেল সাড়ে ৪টার মধ্যে পণ্যবাহী ট্রাকের ক্ষেত্রে আগের মতো স্বাস্ব্যবিধি মেনে নেওয়া হবে।

হিলি আমদানিকারক গ্রুপের সভাপতি হারুনুর রশিদ হারুন জানিয়েছেন, তাদের দাবির প্রেক্ষিতে কাঁচামাল আমদানিকে অগ্রাধিকার দিয়ে বিকেল ৪টা পর্যন্ত পণ্যবাহী ট্রাক ভারত থেকে দেশে প্রবেশ করবে। আগে ট্রাক সংখ্যা সীমিত ছিলো। এখন সেটা নেই।

আগামী শুক্রবার দু দেশের ব্যবসায়ীদের বৈঠকে পরবর্তী সিদ্ধান্ত হবে বলে তিনি জানিয়েছেন ।

Advt

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...