Tuesday, June 23, 2026

পাঞ্জাবের দুষ্কৃতীকে ধরতে নিউটাউনের আবাসনে গুলি পালটা গুলি, হত ২

Date:

Share post:

বিকেলে নিউটাউনের আবাসনে গুলি, পালটা গুলির লড়াই। আর তাতে মৃত্যু ২জনের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সেক্টর ফাইভ অঞ্চলে।

পুলিশ সূত্রে খবর, এদিন দুপুরে একদল দুষ্কৃতীকে তাড়া করে নিউটাউন পুলিশ ও এসটিএফ। এই দুষ্কৃতীরা পাঞ্জাব থেকে এসে লুকিয়ে ছিল নিউটাউনের সাপুরজি আবাসনের একটি ফ্ল্যাটে। খবর পেয়ে আবাসনে যায় পুলিশ ও এসটিএফ কর্মীরা। আবাসনের যে ফ্ল্যাটে তারা ছিল সেখানে তল্লাশি চালাতে গেলে দুই দুষ্কৃতী গুলি চালায়। সামলে নিয়ে পালটা গুলি চালায় এসটএফের দল। দুপক্ষের গুলির লড়াইয়ে দুই দুষ্কৃতীর মৃত্যু হয়েছে বলে জানা যায়।

আরও পড়ুন:মোদির সঙ্গে দেখা করার পর স্রেফ মাঠের বক্তৃতা দিলেন শুভেন্দু

আহত হয়েছেন এক পুলিশ কর্মী। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বিকেলে গোটা আবাসন চত্বর ঘিরে ফেলে পুলিশ। দেখা হচ্ছে কোনও দুষ্কৃতী ওই আবাসনে লুকিয়ে রয়েছে কিনা। সিসি টিভি ফুটেজ খতিয়ে দেখা হবে।

Advt

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...