Thursday, May 14, 2026

প্রয়াত পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত

Date:

Share post:

চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্তের (Buddhadev Dasgupta) জীবনাবসান। অনেকদিন ধরেই ধরে তিনি কিনডির (Kidney) অসুখে ভুগছিলেন। চলছিল ডায়ালিসিসও। বৃহস্পতিবার সকালে দক্ষিণ কলকাতার নিজের বাড়িতেই মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৭৭ বছর।কিডনির সমস্যার সঙ্গে যুক্ত হয়েছিল বার্ধক্যজনিত সমস্যাও ছিল।

অর্থনীতি নিয়ে স্কটিশ চার্চ কলেজে লেখাপড়া করেন তিনি। পরে জীবন শুরু করেন অর্থনীতির অধ্যাপক হিসেবে। তার উল্লেখযোগ্য ছবিগুলো হলো ‘নিম অন্নপূর্ণা’, ‘বাঘ বাহাদুর’, ‘তাহাদের কথা’, ‘চরাচর’। অত্যন্ত প্রথিতযশা এই চিত্র পরিচালকের বহু ফিল্ম জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে পুরস্কৃত হয়েছে। ‘তাহাদের কথা’, ‘উত্তরা’ ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন বুদ্ধদেব দাশগুপ্ত। তাঁর মৃত্যুতে শোকের ছায়া বাংলা চলচ্চিত্র জগতে।

Advt

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...