Monday, May 4, 2026

ফের চোখ রাঙাচ্ছে সমুদ্র, বানের আশঙ্কায় আগামী ৩ দিন সতর্কতা জারি রাজ্য জুড়ে

Date:

Share post:

একদিকে গভীর নিম্নচাপ অন্যদিকে ভরা কোটালের ভ্রুকুটি। আজ থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি শুরু হবে বলে জানানো হয়েছে। সেই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে শনিবার । শুক্রবার অমাবস্যার ভরা কোটাল। বৃষ্টির মধ্যে ভরা কোটালের কারণে সমুদ্রের জলস্তর বাড়তে শুরু করবে। নতুন করে রাজ্যের উপকূলবর্তী এলাকা গুলির পরিস্থিতি খারাপ হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভরা কোটালের আশঙ্কায় দিঘায় জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। আজ উত্তাল হবে সমুদ্র। ঢেউয়ের উচ্চতা বাড়বে। তাই আগামী ৩ দিন অর্থাৎ ১৪ তারিখ পর্যন্ত দিঘা উপকূলে সতর্কতা জারি করা হয়েছে।

দক্ষিণবঙ্গের জন্য হলুদ সতর্কতা জারি।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এদিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়া জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার অর্থাৎ ১১ জুন ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা ও হাওড়া জেলায়। শনিবার অর্থাৎ ১২ জুন ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়। রবিবার অর্থাৎ ১৩ জুন ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে।
উপকূলের তিন জেলা পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার জন্য ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে হাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে। বলা হয়েছে ১১ থেকে ১৩ জুনের মধ্যে এই তিন জেলায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

উত্তরবঙ্গের জন্য সতর্কবার্তা। ১২ জুন শনিবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে। ১৩ জুন রবিবার এবং ১৪ জুন সোমবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায়। এছাড়াও ১৪ জুন ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহেও।

 

Advt

 

 

Related articles

আগামী ৬ মাস রাজ্যে থাকবে সিএপিএফ, কোথায় কত জওয়ান বিজ্ঞপ্তি প্রকাশ কমিশনের

রাজ্যের ভোট গণনার দিনেই নির্বাচন পরবর্তী অশান্তির আশঙ্কায় আগামী ৬ মাস রাজ্যে সিএপিএফ (CAPF) মোতায়েনের বিজ্ঞপ্তি জারি করল...

কেরালমে পালাবদল, তামিলনাড়ুতে নেমেই শতাধিক: দক্ষিণের প্রাথমিক ট্রেন্ড

যেখানেই বিপদে বিজেপি (BJP), সেখানেই ভোট গণনায় স্লো করে দেওয়ার প্রবণতা জাতীয় নির্বাচন কমিশনের(Election Commission)। তবে দক্ষিণের তামিলনাড়ু...

বিয়ে করছেন? প্রশ্ন শুনে লাজুক মুখে উত্তর দিলেন গিল

বিয়ে নিয়ে ফের প্রশ্নের সম্মুখীন হতে হল শুভমান গিলকে (Shubman Gill)। বিগত কয়েক বছর ধরেই মাঠের বাইরে চর্চায়...

সূর্যাস্তের পরে তৃণমূলের জয় নিশ্চিত, বাঘের বাচ্চার মতো লড়াই করুন: বার্তা দলনেত্রীর

দয়া করে গণনাকেন্দ্র, এলাকা ছেড়ে বেরিয়ে আসবেন না কাউন্টিং এজেন্ট থেকে দলীয় কর্মী-প্রার্থীদের জরুরি বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো...