Saturday, May 16, 2026

নিউটাউন এনকাউন্টার: কাঁধ ফুঁড়ে বেরিয়ে যায় বুলেট! স্থিতিশীল জখম পুলিশ অফিসার

Date:

Share post:

নিউটাউনের সাপুরজির আবাসনে গা ঢাকা দিয়ে থাকা দুষ্কৃতীদের সঙ্গে গুলির লড়াইয়ে গুরুতর জখম হয়েছিলেন কলকাতা পুলিশের এসটিএফের দুঁদে ইন্সপেক্টর কার্তিকমোহন ঘোষ। হাসপাতাল সূত্রে এমনটাই জানা গিয়েছে। পুলিশকর্তার শরীরের যে অংশ জখম হয়েছে আজ, বৃহস্পতিবার সেখানকার এমআরআই, ইএমজি-সহ কয়েকটি টেস্ট করা হয়েছে বলেও জানা গিয়েছে।

চিকিৎসকেরা জানিয়েছেন বুলেট তাঁর শরীরে আটকে নেই। দুষ্কৃতীদের ছোঁড়া গুলি কার্তিকবাবুর শরীর ছুঁয়ে বেরিয়ে যাওয়ায় আঘাত লেগেছে। সেই আঘাত কতটা গুরুতর তা অবশ্য এইসব টেস্টগুলির পরই জানা যাবে। তারপরই চিসিৎসার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে চিকিৎসায় সাড়া দিচ্ছেন কার্তিকমোহন ঘোষ। বলেই জানানো হচ্ছে।

আরও পড়ুন:নারদে CBI-এর ভূমিকা নিয়েই প্রশ্ন তুললেন অভিযুক্তদের কৌঁসুলি লুথরা

প্রসঙ্গত, নিউটাউনের অভিজাত সাপুরজি আবাসনে গতকাল এনকাউন্টারে জখম হন স্পেশাল টাস্ক ফোর্সের এই ইন্সপেক্টর। তাঁর বাঁ কাঁধ ফুঁড়ে বেরিয়ে যায় বুলেট। একটুর জন্য প্রাণে বেঁচে যান। এরপর থেকেই জখম অবস্থায় সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কার্তিকমোহন ঘোষ।

Advt

Related articles

রবিবার খোলা থাকছে বিদ্যাসাগর সেতু, নয়া নির্দেশিকা জারি পুলিশের 

রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে না বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu), পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করে জানিয়ে দিল...

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...