Tuesday, June 23, 2026

ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা ওড়িশায়, জারি সতর্কতা

Date:

Share post:

ইয়াসের তাণ্ডবে বিধ্বস্ত ওড়িশার বিভিন্ন এলাকা। এর মধ্যেই সেখানে আরও একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা করছে দিল্লির মৌসম ভবন। ইতিমধ্যে সে রাজ্যকে সতর্ক করেছে মৌসম ভবন। মৌসম ভবন জানিয়েছে, ১০ জুন থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু উপর আরও শক্তি সঞ্চয় করেছে। এর ফলে ওড়িশায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে কেন্দ্রাপাড়া, জগৎসিংহপুর, কটক, ঢেঙ্কানল, সম্বলপুরে।

মৌসম ভবনের সতর্কবার্তা পাওয়ার পরই জেলা প্রশাসনগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে ওড়িশার নবীন পট্টনায়কের সরকার। রাজ্যের বিশেষ ত্রাণ কমিশনার পি কে জেনা বলেন, “দুর্যোগে পাহাড়ি অঞ্চলে ধসের মোকাবিলা করার জন্য দল প্রস্তুত রাখা হয়েছে। ওই সব এলাকায় প্রাণহানি এড়াতে আগাম ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

আরও পড়ুন: তৃণমূল ভবনে যাচ্ছি: নিজেই জানালেন মুকুল, আর কিছুক্ষণের মধ্যেই বৈঠক

১১ জুন, শুক্রবার উত্তর বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। সেই নিম্নচাপটি যে কোনও মুহূর্তে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। গত ২৬ মে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে আছড়ে পড়ে ইয়াস। এখনও ওড়িশার পশ্চিম প্রান্তে বালেশ্বরের বিভিন্ন এলাকায় ইয়াসের তাণ্ডবের চিহ্ন রয়েছে।

Related articles

ফের বাড়ছে সোনার দাম! মঙ্গলে কত হল নতুন দাম দেখে নিন এক ঝলকে

আগের সপ্তাহের শেষের দিকে বেশ দাম কমলেও ফের বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর দাম (Gold and Silver Price)।...

দেশদ্রোহের অভিযোগে ইরানে গ্রেফতার ৩৩০০! হরমুজে বাড়ল জাহাজ চলাচল

যুদ্ধচলাকালীন ইজরায়েলকে সাহায্য এবং অপপ্রচার চালানোর অভিযোগ এবার ৩হাজার ৩০০ নাগরিককে গ্রেফতার করল (Iran Arrests) ইরান প্রশাসন। আনা...

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...